ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর চৌমাথা ব্রিজ মোড়ে যাত্রী প্রতীক্ষালয়ের

প্রকাশিত: ১৫ মার্চ ২০২০ ০৯ ০৯ ৪২   আপডেট: ১৫ মার্চ ২০২০ ০৯ ০৯ ৪২

মালদহের হরিশ্চন্দ্রপুর-১ব্লকের বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রী প্রতীক্ষা লয় নেই।ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের  ভবানীপুর চৌরাস্তার মোড়ে যাত্রী প্রতীক্ষালয়ের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা।৮১নম্বর জাতীয় সড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মোড়ের উপরে যাত্রী  প্রতীক্ষালয় ও শৌচালয়  না থাকায় সাধারণ ও নিত্য যাত্রীদের বিপাকে পড়তে হয়। হরিশ্চন্দ্রপুর থেকে ভবানীপুর মোড় হয়ে একটি রাস্তা  চাঁচল  গিয়েছে ।অপর রাস্তাটি কুশিদা থেকে তুলসিহাটা হয়ে কড়িয়ালি ও ভালুকাবাজার গামী রাজ্য সড়ক ।ফলে গুরুত্বপূর্ণ ও ব্যস্ত ওই মোড়ে বাস ধরতে যাত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় খোলা আকাশের নিচে।দীর্ঘদিন ধরেই এই মোড়ে যাত্রী  প্রতীক্ষালয় ও শৌচালয়ের দাবি জানান হলেও প্রশাসনের কোন হেলদোল নেই বলে অভিযোগ ।এই সমস্যার জন্য যাত্রীদের নিত্যই নাজেহাল হতে হয়।
ভবানীপুর ব্রিজ চৌরাস্তা মোড়ের পাশে  গড়ে  উঠেছে  তুলসিহাটা বীরেন্দ্র কুমার মৈত্র উপবাজার ।আশেপাশে গড়ে উঠেছে হোটেল,রেস্তোরাঁ,চায়ের দোকান,কাপড়ের দোকান সহ বিভিন্ন দোকানপাট।এছাড়াও রয়েছে সরকারি বেসরকারি স্কুল,জমি রেজিস্টার অফিস সহ অন্যান্য সরকারি প্রতিষ্ঠান।প্রতি রবিবার তুলসীহাটায় সাপ্তাহিক হাট বসে যেখানে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম হয়।হাটুরিয়াদের প্রতীক্ষালয় না থাকায়  রাস্তার ধারে গাড়ি ধরার জন্য রোদ-জল বৃষ্টিতে অপেক্ষা করতে হয় ।

সাধারণ যাত্রীদের সঙ্গে সঙ্গে স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদেরকে দোকানের সামনে ঘন্টা পর ঘন্টা ধরে দাঁড়িয়ে  অপেক্ষা করতে হয় বাস ধরার জন্য।বিভিন্ন দোকানের সামনে শিক্ষিকা ও ছাত্রীদের দাঁড়িয়ে থাকতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।তাঁরা নিরাপত্তা হীনতায় ভুগেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় বাসিন্দা রঞ্জু মন্ডল, নুর আলম প্রমুখ জানান,ভবানীপুর চৌমাথা ব্রিজ মোড়ে যাত্রী  প্রতীক্ষালয় ও শৌচালয়ের দাবি স্থানীয় প্রশাসন কে একাধিক বার জানালেও কোনও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয় নি।স্থানীয় বাসিন্দারা আরও জানান,যদি প্রশাসন দ্রুত প্রতীক্ষায় ও শৌচালয়ের ব্যবস্থা না করে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব ।
তুলসীহাটা  হাই স্কুল ও পিপলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা জানান, স্কুল ও টিউশন  যাওয়ার সময় প্রতীক্ষালয় ছাড়াই রাস্তার ধারে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে হয় ।শৌচালয়  না থাকায় আরও বড়ো সমস্যায় পড়তে হয় ।
স্থানীয় বাসিন্দা তথা ব্রজ মোহন মেমোরিয়াল ক্লাবের  সম্পাদক মুদ্দাশির হোসেন মাজেদ জানান,হরিশ্চন্দ্রপুর এলাকার সব থেকে ব্যস্ত এলাকা ভবানীপুর ব্রিজ মোড়।যেখান হরিশ্চন্দ্রপুর, চাঁচল,কুশিদা ও ভালুকাবাজার গামী চার চারটি রাস্তা মিলিত হয়েছে  এবং দূরপাল্লার বাস এখানেই দাঁড়ায়।এইরকম একটি গুরুত্বপূর্ণ মোড়ে
যাত্রী  প্রতীক্ষালয় ও শৌচালয়ের  না থাকা খুবই বিস্ময়কর ব্যাপার।এই বিষয় আমরা ক্লাবের পক্ষ থেকে আবেদন জানিয়েছি প্রশাসনের কাছে। আশা করি যাত্রী প্রতীক্ষালয় ও শৌচালয় নির্মাণের দাবিটি প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দেখবেন।
এই বিষয়ে মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রধান জৈনব নেশা বলেন,ভবানীপুর চৌমাথা ব্রিজ মোড়ে যাত্রী  প্রতীক্ষালয় ও শৌচালয়ের দাবি ন্যায় সঙ্গত।এর জন্য যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।বিষয়টি নিয়ে এই এলাকার বাসিন্দা দের সঙ্গে আলোচনা করেই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যাত্রী  প্রতীক্ষালয় ও শৌচালয় গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে।
ভবানীপুর চৌমাথা ব্রিজ মোড়ে  যাত্রী প্রতীক্ষালয় ও শৌচালয় নির্মিত হলে হরিশ্চন্দ্রপুর-১ব্লকের,হরিশ্চন্দ্রপুর, মহেন্দ্রপুর,তুলসিহাটা, কুশিদা,বড়োই,ভিঙ্গল প্রভৃতি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা যেমন উপকৃত হবেন তেমনই হরিশ্চন্দ্রপুর-২ব্লকের ভালুকা,মশালদহ,দৌলতপুর সহ আশেপাশের গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা উপকৃত হবেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর