ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬   কার্তিক ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক

প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৬ ১০ ১০ ০৫   আপডেট: ৬ নভেম্বর ২০২৬ ১০ ১০ ০৫

 

পুষ্প প্রভাত :সামশেরগঞ্জ মোহাঃ মাসুদ আলি

সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার। এই মুহূর্তের বড় খবর, সামসেরগঞ্জ থানার পুলিশের জালে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেপ্তার এক ব্যক্তি। বুধবার সন্ধ্যায় সামসেরগঞ্জের নতুন জালাদিপুর পীলকি মোড় সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়ক থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট-সহ বাদল শেখ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ। ধৃত ব্যক্তির বাড়ি সুতি থানার অন্তর্গত কাসিমনগর গ্রামে। ধৃতের কাছ থেকে ৬ হাজার ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করা হয়েছে। যার ওজন প্রায় ৬৬০ গ্রাম। বৃহস্পতিবার সকালে সামসেরগঞ্জ থানা প্রাঙ্গনে সাংবাদিক সম্মেলন করেন জঙ্গিপুর জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা। উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সজল কান্তি বিশ্বাস, ফারাক্কার এসডিপিও দীপেন্দ্র তামাং, সামসেরগঞ্জ .থানার আইসি কুনাল কান্তি দাস সহ অন্যান্য আধিকারিকরা।  পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে হাতে ইয়াবা ট্যাবলেটের ব্যাগ নিয়ে পিলকি মোড় এলাকায় পৌঁছায় বাদল শেখ নামে ওই ব্যক্তি। গোপন সূত্রে খবরের ভিত্তিতে আগেভাগেই  নজরদারি করে ওত পেতে বসেছিল পুলিশ। বাদল শেখ আসতেই আটক করে তল্লাশি চালানো হয়। সেই তল্লাশিতেই তাঁর কাছ থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট।  বাজেয়াপ্ত করা হয় ৬ হাজার ৩২৬ পিস ইয়াবা ট্যাবলেট। এরপরই তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার হওয়া মাদক কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বাইরে থেকে ইয়াবা ট্যাবলেটগুলি নিয়ে এসে স্থানীয় বাজারে সরবরাহ করার পরিকল্পনা ছিল ধৃতের। এই কারবারের পিছনে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতের সঙ্গে মাদক পাচারের কোনও বড় চক্রের যোগাযোগ রয়েছে কি না, সেই বিষয়টিও তদন্তের আওতায় রয়েছে। বৃহস্পতিবার ধৃত বাদল শেখকে আদালতে পাঠানো হয়েছে সামসেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। বুধবার সন্ধ্যায় মাদক উদ্ধারের সময় নতুন জালাদিপুর পিলকি এলাকায় উপস্থিত ছিলেন সামসেরগঞ্জের বিডিও সমীরণ কৃষ্ণ মন্ডল। ব্যস্ততম ১২ নম্বর জাতীয় সড়কের ধার থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর