ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

সামসেরগঞ্জে পুলিশের অভিযান, জব্দ চোরাই মোবাইল–জাল নোট

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১ ১১ ৩৬   আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ১১ ১১ ৩৬

সামসেরগঞ্জ থানা পুলিশের হাতে ফের বড়সড় সাফল্য। বুধবার একই দিনে দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন ও জাল নোট উদ্ধার করা হয়েছে।গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বুধবার দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট নাগাদ সামসেরগঞ্জ থানার অন্তর্গত হিজলতলা গ্রামে অভিযান চালায় সামসেরগঞ্জ পুলিশের একটি বিশেষ দল। প্রায় ২ ঘণ্টা ধরে চলা অভিযানে একটি বাড়ি থেকে বিভিন্ন নামিদামি কোম্পানির চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলগুলির মধ্যে একাধিক আইফোন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধারকৃত মোবাইলগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা।এই ঘটনায় মোবারাক হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বাড়ি সামসেরগঞ্জ থানার গোবিন্দপুর এলাকায় বয়স ৩০ ।অন্যদিকে, বুধবার বিকেলে ধুলিয়ান ফেরিঘাট এলাকায় পৃথক অভিযানে এক জাল নোট পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির নাম আসিউর শেখ বয়স ২৬ । সে মালদা জেলার বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা। তার কাছ থেকে পাঁচশো টাকার একশো পঞ্চাশটি জাল নোট উদ্ধার করা হয়েছে, যার মোট মূল্য পঁচাত্তর হাজার টাকা।পুলিশ সূত্রে জানা গেছে, হিজলতলার একটি বাড়িতে দীর্ঘদিন ধরেই গোপনে চোরাই মোবাইলের কারবার চলছিল। সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।বহস্পতিবার এই দুই ঘটনার বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন জোনাল অ্যাডিশনাল এসপি সজল কান্তি বিশ্বাস, ফরাক্কার এসডিপিও শেখ সামসুদ্দিন এবং সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ।পুলিশ আরও জানায়, এর আগেও সামসেরগঞ্জ থানা এলাকায় একাধিকবার চোরাই মোবাইল ও জাল নোট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবারই ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে। এই চোরাই মোবাইল ও জাল নোট পাচার চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর