ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

সাইবার অপরাধ দমনে গুরুত্ব, স্মার্ট হচ্ছে থানাগুলি, জানালেন ডিজিপি

দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম

প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২১ ২১ ০৯ ১০   আপডেট: ১২ জানুয়ারি ২০২১ ২১ ০৯ ১০

স্মার্ট করা হচ্ছে অসমের সবকটি থানাকে৷ প্রথম পর্যায়ে বেছে নেওয়া হয়েছে ৭৩টিকে৷ সেগুলিতে সাইবার টোল থাকবে৷ থাকবে ডেডিকেটেড লিজ লাইন ক্যাবল৷ রাজ্যের পুলিশপ্রধান ভাস্করজ্যোতি মহন্ত জানিয়েছেন, একদিকে তরুণ-তরুণীরা মোবাইল ফোনের অপব্যবহার করছে৷ অন্যদিকে বাড়ছে নানা ধরনের সাইবার জালিয়াতি৷ সে সব ঠেকাতেই থানাগুলিকে ‘স্মার্ট’ বানানো হচ্ছে৷ অভিযোগ পেয়েই যেন পুলিশ কাজে লেগে যেতে পারে, তেমনই ব্যবস্থা সাইবার টোল৷ এ ছাড়া, রাজ্য পর্যায়ে সাইবার ডোম হয়েছে৷ রয়েছে সাইবার ফরেনসিক ল্যাবও৷অন্যদিকে, নজরদারির পরিধি বাড়াতে চাইছেন মুখ্যমন্ত্রী৷ সে জন্য থানাগুলিতে ডেডিকেটেড লিজ লাইন ক্যাবল যাচ্ছে৷ মহন্তের কথায়, মুখ্যমন্ত্রী বা তিনি নিজেও অফিসে বসে যে কোনও সময় রাজ্যের যে কোনও থানার অবস্থা দেখতে পারবেন৷ ওসি বা পুলিশ কর্মীই নন, প্রয়োজনে মুখ্যমন্ত্রী ওই লাইনে ধৃত ব্যক্তির বক্তব্যও শুনতে পারবেন৷

স্মার্ট পুলিশ ভাবনার জন্য ডিজিপি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান৷ মুখ্যমন্ত্রী অবশ্য পুরো কৃতিত্ব দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে৷ মুখ্যমন্ত্রী এ বার বরাক সফরে এসে উধারবন্দ ও ধলাই থানায় নিজে উপস্থিত থেকে উদ্বোধন করেন৷ জয়পুর, পাথারকান্দি ও বদরপুর তিনটি থানার উদ্বোধন করেন ভার্চুয়ালি৷ ডিজিপির কথায়, এও স্মার্ট পুলিশিং কনসেপ্ট-এর অংশ

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর