লোন পেতে গেলে দিতে হবে কাটমানি অভিযোগ ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে
প্রকাশিত: ১০ জুন ২০২১ ০৯ ০৯ ২৫ আপডেট: ১০ জুন ২০২১ ০৯ ০৯ ২৫
মালদাঃ-লোন পেতে গেলে দিতে হবে কাটমানি।অভিযোগ মালদহের তুলসিহাটার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে। ব্যাংক গ্রাহকদের অভিযোগ ওই ব্যাংকের পরিষেবা আগে ভালো ছিল। কিন্তু নতুন ব্রাঞ্চ ম্যানেজার যোগদান করার পরই ব্যাংকের সমস্ত কাজই ঢিলেমি হচ্ছে। এমনকি গ্রাহকদের লোন পেতে চরম হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ। লোন নিতে গেলে লাগবে কমিশন। ন্যূনতম ১০ শতাংশ কমিশন দিলেই তবে লোন পাস হবে। তার উপরে ব্যাঙ্ক ম্যানেজার কে খুশি করতে বহুমূল্য ইন্সুরেন্স কিনতে হবে তারই মাধ্যমে। এলাকার অনেক গ্রাহকদের অভিযোগ কাগজপত্র ঠিক থাকলেও ব্রাঞ্চ ম্যানেজার নানা অজুহাতে লোন দিচ্ছেন না। গাড়ি কেনা থেকে শুরু করে বাড়ি তৈরি সব কিছুতেই লোন নিতে গেলে তিনি চেয়েছেন কমিশন। বাধ্য হয়েই গ্রাহকেরা অভিযোগ জানিয়েছে ব্যাংকের উচ্চতম আধিকারিকদের কাছে। এখনো পর্যন্ত তার বিরুদ্ধে কোনরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে খবর। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ব্যাংক ম্যানেজার সঞ্জয় কুমার সিং।
অভিযোগকারী অভিজিৎ গুপ্ত জানান বাড়ি তৈরির জন্য ঋণ চেয়ে ব্যাঙ্কের দ্বারস্থ হয়েছিলেন।১০ লক্ষ টাকা ঋণ মঞ্জুরও হয়। কিন্তু ঋণের মোট অঙ্কের ১০ শতাংশ, একলক্ষ টাকা ‘কাটমানি’ দিতে রাজি না হওয়ায় তিন বছরেও ঋণ মেলেনি বলে অভিযোগ জানালেন ওই ব্যবসায়ী।
স্কুল শিক্ষক মিজানুর রহমান অভিযোগ করেন
১০ লক্ষ টাকা লোন নিলে দিতে হবে ১০ শতাংশ ঘুষ। ঘুষ চাইছেন স্বয়ং ব্যাংক ম্যানেজার।দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে।লোন অনুমোদন করার জন্য এরকম অনেকের কাছে টাকা চেয়েছেন ম্যানেজার। এছাড়াও ব্যাংকের পরিষেবা নিয়ে প্রত্যেক বছর কাস্টমার মিট হয়। এই ম্যানেজার আসার পর সেই মিট হচ্ছে না।
বিপ্লব গুপ্তা নামে এক গ্রাহক জানান প্রায় এক বছর আগে ১০ শতাংশ ঘুষ নিয়ে ম্যানেজার তার লোন মঞ্জুর করে।
এদিকে তুলসিহাটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ম্যানেজার সঞ্জয় কুমার সিং বলেন," এই সব অভিযোগ ভিত্তিহীন। যাদের কাগজপত্র সঠিক নেই তারা লোন পাচ্ছে না।কারোর কাছে লোনের জন্য কোন টাকা চাওয়া হয়নি বলে জানান।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু