ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

রাজ্য সরকার নির্দেশ অনুসারে চলছে দুয়ার রেশনের। সেই রেশন চালে মিলছে ইঁদুরের মল ও পোকা

DEBASISH PAUL

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১ ০৯ ৪৩   আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১ ০৯ ৪৩

রাজ্য সরকার নির্দেশ অনুসারে চলছে দুয়ার রেশনের। সেই রেশন চালে মিলছে  ইঁদুরের মল ও পোকা।এই নিয়ে ক্ষোভ  উপড়ে দিয়েছে গ্রাহকরা এদিন মানিকচকে এলাকায় রেশন চালে ইঁদুরে ময়লা ও পোকামাকড় যুক্ত চাল দেওয়ার অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে।এছাড়াও এলাকাবাসীর অভিযোগ রেশনের আটা কম পরিমান দেওয়ার অভিযোগ মানিকচকের রেশন ডিলার নির্মল কুমার সিংহের বিরুদ্ধে।মালদার মানিকচক ব্লকের  জালালপুর এলাকার বাসিন্দারা   রেশন ডিলারের রেশন দেওয়া বন্ধ করে রেশন ডিলারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকে। শুধু এবার নয় মাঝে মধ্যেই নিম্ন মানের রেশন সামগ্রী দিয়ে থাকেন রেশন ডিলার নির্মল কুমার সিং বলে অভিযোগ । এবারে ইঁদুরের মল যুক্ত এবং পোকাধরা নিম্নমানের চাল দিতেই গ্রাহকরা ক্ষোভে ফেটে পড়েন। 

 রেশন গ্রাহক আওকাত আলীর অভিযোগ করে বলেন ' ইঁদুরের মল যুক্ত ও পোকাধরা চাল দিচ্ছে। আটার পরিমানে কম দিচ্ছে। সময় মত কখনোই রেশন দেওয়া হয় না। তাই আমরা আজ রেশন ডিলারের  বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছি। আমরা চাই রেশনে ভালো চাল দেওয়া হোক।'

অপর এক রেশন গ্রাহক মরতজ আলীর বক্তব্য ' সমস্ত ডিলার মাসের এক থেকে আট তারিখের মধ্যেই রেশন সামগ্রী দেই। কিন্তু আমাদের ডিলার নির্মল সিংহ  মাসের শেষ সপ্তাহে রেশন সামগ্রী দিতে আসে।কখনো অনেকেই বাদ পড়ে যায়। যেমন আমি অনেকবার রেশন পাইনি। আজকে পোকাধরা, ইঁদুরের মল যুক্ত চাল দেওয়া হছে। প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করুক।'এই বিষয়ে রেশন ডিলার নির্মল সিংহ  বলেন দেখুন রেশনে একটি বস্তুা চাল খারাপ ছিলো সেটা নজরে আসতেই আমরা সেই চাল দেওয়া বন্ধ করে দিয়েছি অন্য বস্তুা থেকে চাল দেওয়া শুরু করেছি।গ্রাহকদের অভিযোগ ভিত্তিহীন বলে জানান।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর