ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মালদা ইংরেজবাজার পুলিশের সাফল্য, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৭

হক নাসরিন বানু

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৯ ০০ ১২ ০১   আপডেট: ১২ নভেম্বর ২০১৯ ০০ ১২ ০১

মালদা ইংরেজবাজার পুলিশের সাফল্য, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৭।

হক নাসরিন বানু, মালদা:
মালদা ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে পৃথক দুটি জায়গায় হানা দিয়ে আগ্নেয়াস্ত্র সহ সাত জনকে গ্রেফতার করে।
রবিবার রাত্রে ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সুস্থানি মোড় এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃতরা হলো অসীম মৌমিন (২৫)। নজরুল শেখ (৪৫) এবং  আহমেদ শেখ (১৯)। কালিয়াচক থানার  যদুপুর, ভাগলপুর সহ বিভিন্ন এলাকায় বাড়ি ধৃতদের। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান এবং তিন রাউন্ড কার্তুজ। পুলিশ সূত্রে জানা গেছে সুস্থানি মোড় এলাকায় বিভিন্ন ছিনতাইয়ের ঘটনায় এরা যুক্ত। ধৃত অসীম মৌমিনের নামে একাধিক মামলা রয়েছে থানায়। বেশ কয়েকদিন ধরেই পলাতক ছিল সে। অবশেষে অসীম শেখ এবং তার দলবলকে ধরতে সক্ষম হয় ইংরেজবাজার থানার পুলিশ। 
জানা গেছে পাশাপাশি ইংরেজবাজার থানার ক্রাইম ব্রাঞ্চের একটি দল আগ্নেয়াস্ত্র সহ আরও চারজনকে গ্রেপ্তার করে। ইংলিশ বাজারের বাধা পুকুর এলাকায় হানা দিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়।তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি পাইপগান এবং দুই রাউন্ড কার্তুজ। ধৃত এই সাতজনকেই সোমবার মালদা জেলা আদালতে পেশ করে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর