ভুয়ো লরি নম্বরে ৪০ লক্ষ টাকার গোবিন্দভোগ চাল উধাও
পুষ্প প্রভাত ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৫ ২১ ০৯ ২৫ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ ২১ ০৯ ২৫
ভুয়ো লরি নম্বরে ৪০ লক্ষ টাকার গোবিন্দভোগ চাল উধাও
বড়সড় চক্রের সন্ধানে উচ্চপর্যায়ে তদন্তে মাধবডিহি থানার পুলিশ
পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার অন্তর্গত বুলচন্দ্রপুরে অবস্থিত বালাজি এগ্রো প্রোডাক্টস রাইস মিল থেকে প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যের গোবিন্দভোগ তথা খাস চাল বোঝাই একটি আস্ত লরি উধাও হয়ে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্তে নেমে বড়সড় একটি চক্রের ইঙ্গিত পেয়েছে পুলিশ।
জানা গিয়েছে, বর্ধমান–আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের পাশে অবস্থিত ওই রাইস মিল থেকে গত ২০ ডিসেম্বর সন্ধ্যায় পলেমপুরের পায়োনিয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে প্রায় ২৫ টন গোবিন্দভোগ চাল একটি লরিতে বোঝাই করে পাঠানো হয়। কিন্তু ২২ ডিসেম্বরের পর থেকে লরির চালক ও মালিক—কারও সঙ্গেই আর কোনও যোগাযোগ করা যায়নি।
সন্দেহ হওয়ায় গাড়ির নম্বর ধরে খোঁজ চালাতে গিয়ে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তদন্তে জানা যায়, উক্ত লরির নম্বরটি সম্পূর্ণ ভুয়ো এবং গাড়ির মালিকানার নথিও ছিল জাল। অর্থাৎ পরিকল্পনা করেই ভুয়ো নম্বর প্লেট লাগানো লরিতে চাল বোঝাই করে নিয়ে যাওয়া হয়েছিল।
এরপরই বিষয়টি জানানো হয় মাধবডিহি থানায়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। রাইস মিল কর্তৃপক্ষের দাবি, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সুপরিকল্পিতভাবে সংঘটিত একটি বড়সড় প্রতারণা চক্রের কাজ। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভুয়ো নম্বর প্লেট প্রস্তুতকারী থেকে শুরু করে পরিবহণ সংক্রান্ত নথি জালচক্র—সব দিক খতিয়ে দেখা হচ্ছে। খুব শীঘ্রই এই চক্রের পর্দাফাঁস হবে বলে আশাবাদী তদন্তকারীরা।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- নাগরিকত্ব বিল
অসম হিন্দু বাঙ্গালীদের নির্বাচনী টোপ - তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ত্রাহি ত্রাহি অবস্থা আবালবৃদ্ধবনিতা
- উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মন
- লোকসভা ভোটে ইভিএম-ভিভি প্যাড মেশিন থাকবে
- বাংলার সংখ্যালঘুদের এই মুহূর্তে ভরসা মমতা
- খাশোগি বের হন সুটকেসবন্দি লাশ হয়ে
- নাগরিকত্ব
অর্ধ উলঙ্গ প্রতিবাদে এআইউডিএফ - বিয়ের পীড়িতে বসলেন সাংসদ নুসরাত
- Contractual Worker Dies in Tragic Incident at Farakka NTPC
- ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিশ্বঃ খামেনি
- শিকলে বেঁধে রাখা হয়েছে মধ্যবয়স্ক এক আদিবাসী মহিলাকে।
- ভয়াবহ অগ্নিকান্ড
ঢাকায় ভয়াবহ আগুনে লাশের মিছিল - দু’টির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না: রামদেব
- আদিবাসী নৃত্যে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মৌসমের
- জেল থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি
