ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বেলডাঙ্গায় কুখ্যাত অস্ত্র সরবরাহকারী গ্রেফতার, পাইপগান,মাস্কেটসহ বিপুল আগ্নেয়াস্ত্র উদ্ধার

প্রকাশিত: ১২ আগস্ট ২০২৫ ১৬ ০৪ ০২   আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৬ ০৪ ০২

বেলডাঙ্গা: মঙ্গলবার ভোররাতে প্রায় ১২টা ২৫ মিনিট নাগাদ গোপন সূত্রের খবরের ভিত্তিতে বেলডাঙ্গা থানার পুলিশ কালিতলা–ফাতেনগর রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে ছয়টি এক-শাটার পাইপগান, দুটি দেশি মাস্কেট বন্দুক এবং ১৪ রাউন্ড তাজা গুলি। অভিযানের সময় ঘটনাস্থল থেকে হাতেনাতে ধরা পড়ে গরীবপুরের বাসিন্দা নওসাদ মণ্ডল (৫০)। দীর্ঘদিন ধরে তিনি এই অঞ্চলে কুখ্যাত অস্ত্র সরবরাহকারী হিসেবে পরিচিত। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক অভিযোগ রয়েছে। মাত্র তিন মাস আগে এনডিপিএস মামলায় গ্রেফতার হয়ে তিনি জামিনে মুক্তি পান। অভিযোগ, মুক্তি পাওয়ার পর তিনি আবার অবৈধ অস্ত্র ব্যবসায় সক্রিয় হয়ে ওঠেন। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র কোথায় সরবরাহের পরিকল্পনা ছিল, কারা এর সঙ্গে যুক্ত এবং এর পেছনে বড় কোনও চক্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, নওসাদ মণ্ডল জেলার বিভিন্ন এলাকা ও স্থানীয় অপরাধী গোষ্ঠীর কাছে বিক্রির জন্য এই অস্ত্র মজুত করেছিলেন।ঘটনার পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। আজই তাকে স্থানীয় আদালতে পেশ করে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর