"বীরপুরুষ"পুরস্কার হরিশ্চন্দ্রপুরের কনুয়া হাইস্কুলের ছাত্র সঞ্জয়
প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০ ১৯ ০৭ ২২ আপডেট: ৭ নভেম্বর ২০২০ ১৯ ০৭ ২২
মালদা ৭ নভেম্বর: সঞ্জয় রবিদাসকে মনে আছে? চাঁচলের কনুয়া এলাকার যে ছেলে জুতো সেলাই করে বাস্তবিকই চণ্ডীপাঠ করেছিল৷ বাবার অবর্তমানে চামড়া সেলাই করে সংসারের পেট চালানোর পাশাপাশি নিজের পড়াশোনা বহাল রেখেছিল কনুয়া হাইস্কুলের ফার্স্ট বয় সঞ্জয়৷ জুতো সেলাই করেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে নজরকাড়া ফল করেছিল সে৷ শেষ পর্যন্ত এই লড়াইয়ের স্বীকৃতি পেতে চলেছে সঞ্জয়৷ রাজ্য সরকারের ওয়েস্টবেঙ্গল কমিশন ফর প্রটেকশন অফ চাইল্ড রাইটসের তরফে তাকে দেওয়া হচ্ছে ‘বীরপুরুষ’ পুরষ্কার৷ আগামী ২০ নভেম্বর কলকাতার রবীন্দ্র সদনে উত্তরবঙ্গের আরও ছয় বীরের সঙ্গে রাজ্যের শিশু অধিকার রাখা কমিশনের তরফ থেকে পুরস্কৃত করা হবে তাকে৷ সেকথা জানিয়েছেন জেলা সমাজকল্যাণ দপ্তরের আধিকারিক অরিন্দম ভাদুড়ি৷ একথা শোনার পর আনন্দে আত্মহারা সঞ্জয়৷
কনুয়া গ্রামের সঞ্জয় রবিদাসের বাবা জগদীশ রবিদাস ২০০৩ সালে মারা যান৷ বাবার মৃত্যুর পর মা কল্যাণীদেবী জমিতে নিড়ানি দেওয়ার কাজ করে ছেলেকে মানুষ করতে শুরু করেন৷ পরবর্তীতে সঞ্জয়ও বাবার পুরোনো পেশা বেছে নেয়৷ কনুয়া বাজারে জুতো সেলাই করত সে৷ এদিকে ছোট থেকেই অসম্ভব মেধাবী সে৷ কনুয়া হাইস্কুলে বরাবর ফার্স্ট হয়৷ শিক্ষকরাও তাকে পড়াশোনায় সবরকম সাহায্য করতেন৷ এভাবেই ২০১৮ সালে মাধ্যমিক পরীক্ষায় ৪৬৫ নম্বর পায় সঞ্জয়৷ এবার সে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল৷ কিন্তু তার মধ্যেই দেশে হানা দেয় কোরোনা৷ শুরু হয়ে যায় লকডাউন৷ পরীক্ষা মাঝপথে বন্ধ হয়ে যায়৷ বন্ধ হয়ে যায় তার ব্যবসাও৷ সেই সময়ই তার খবর ইটিভি ভারতে প্রকাশিত হয়৷ পরীক্ষার ফল বেরোলে দেখা যায়, উচ্চমাধ্যমিকে সঞ্জয় ৯০ শতাংশের বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে৷
সংবাদমাধ্যমে সঞ্জয়ের খবর প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে জেলা সমাজকল্যাণ দপ্তরের৷ দপ্তরের পক্ষ থেকে তার নাম এবারের ‘বীরপুরুষ’ পুরস্কারের জন্য রাজ্য সরকারের কাছে সুপারিশ করা হয়৷ সেই সুপারিশ গ্রহণ করে রাজ্য৷ দপ্তরের জেলা আধিকারিক অরিন্দম ভাদুড়ি আজ জানিয়েছেন, চাঁচল ১ ব্লকের অলিহণ্ডা গ্রাম পঞ্চায়েতের সঞ্জয় রবিদাস এবার রাজ্য সরকারের বীরপুরুষ পুরস্কার পেতে চলেছে৷ আগামী ২০ নভেম্বর কলকাতার রবীন্দ্র সদনে তাকে এই পুরস্কার দেওয়া হবে৷ জীবন সংগ্রামের লড়াইয়ের জন্যই তাকে এই পুরস্কার দেওয়া হচ্ছে৷
এই খবর পেয়ে উচ্ছ্বসিত সঞ্জয়৷
সঞ্জয় রবিদাস বলে, " এই খবর পাওয়ার পর থেকেই আমি খুব আনন্দিত, ধন্যবাদ জানাচ্ছি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে,সাথে এও জানাই যে সে প্রখ্যাত নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কলেজে ভর্তি হয়েছে | "
মা কল্যাণী রবিদাস সজলশ্ৰু চোখে বলেন, " আমার ছেলে আমাদের গর্বিত করেছে, সরকারের তরফ থেকে পুরস্কৃত করা হবে শুনে আমি খুব আনন্দিত | "
সঞ্জয়ের এই খবরে খুশির হাওয়া এলাকাজুড়ে, সমগ্র এলাকাবাসীই গর্বিত তাকে নিয়ে, এক এলাকাবাসী বলেন, " খবরটা শুনার পর থেকে আমরা আনন্দে আত্মহারা হয়ে গেছি, রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর কাছেও আমরা কৃতজ্ঞ | "
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- আতঙ্কের শেষ! ধুলিয়ানে হামলাকারী পাগল হনুমানকে ধরল বনদপ্তর
- স্থায়ী ভাঙন রোধের দাবিতে নুর আলমের জোরালো দাবি, সামশেরগঞ্জে সরেজমিনে প্রধান সচিব
- নুর আলমের আবেদনে সামশেরগঞ্জে প্রিন্সিপাল সেক্রেটারি
- জল নূপুর
- পঙ্খীরাজের পৃষ্ঠে চেপে
- বাবা, তুমি আজও আমাদের আলো
- মূল্যবৃদ্ধি থেকে ট্রাইবুনাল—৬ দফা দাবিতে মুর্শিদাবাদে কংগ্রেসের সমাবেশ
- সুইৎজ়ারল্যান্ডে নিখোঁজ হায়দরাবাদের ব্যবসায়ী দম্পতি
- ঋতব্রত শিবিরে অনুব্রত-কাজল, বদলে গেল বীরভূমের সমীকরণ
- বিজেপিতে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ, ‘দুর্নীতিমুক্তদের স্বাগত’
- অস্ট্রেলিয়ার সমাজমাধ্যম নীতি থেকে শিক্ষা নিচ্ছে ভারত: মোদী
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
