ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বিজেপি পরিচালিত পঞ্চায়েতে ডেপুটেশন দিল আদিবাসী তৃণমূল

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৮ ০৬ ২২   আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২০ ১৮ ০৬ ২২

চাঁচল,২৩ সেপ্টেম্বর  
বিজেপি পরিচালিত পঞ্চায়েতে  বিক্ষোভ করে পাঁচ দফা দাবীতে ডেপুটেশন জমা দিল আদিবাসী তৃণমূল কমিটি। 
বুধবার মালদহের চাঁচল ২ নং ব্লকের গৌরহন্ড পঞ্চায়েত অফিসের মূল ফটকে আদিবাসী তৃণমূল কমিটির তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
সরকারি প্রকল্পে বঞ্চিত ওই জিপি এলাকার শতাধিক আদিবাসী মহিলা ঢাক ঢোল বাজিয়ে বিক্ষোভ করেন এদিন।
নেতৃত্ব দিয়েছিলেন মালদা জেলা আদিবাসী তৃণমূল কমিটির সভাপতি চুনিয়া মুর্মু ও চাঁচল ২ নং ব্লক আদিবাসী তৃণমূল কমিটির সভাপতি ভাইয়া মুর্মু।

চুনিয়া মুর্মু  অভিযোগ করে বলেন, এই গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালন করে। এরা পঞ্চায়েত পরিচালনা করতে অক্ষম এবং একাধিক দূর্ণীতি নিয়ে সরব হয়েছে এলাকাবাসী। মূলত ১০০ দিনের কাজে আর্থিক দূর্নীতি, বাংলা আবাস যোজনায়া কাটমানি নিচ্ছে এবং আবাস যোজনা তালিকা প্রকাশে পঞ্চায়েত প্রধান স্বজনপোষন করছে। এছাড়াও পঞ্চায়েত এলাকার কাপশিয়া, গৌরহন্ড কলোনী মোড়ের রাস্তা সহ একাধিক রাস্তা কাচায় রয়েছে। যা দূর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। এলাকার মানুষ পঞ্চায়েতে অভিযোগ জানালেও কোনো সুরাহ হয়না। এলাকার মানুষের স্বার্থে ও দূর্নীতির প্রতিবাদে আজ পাঁচ দফা দাবীতে পঞ্চায়েত স্মারকলিপি প্রদান করছি বলে জানান তিনি।

সমস‍্যার সূরাহা না হলে পরবর্তী বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঙ্কার দিয়েছেন তিনি।

বিক্ষোভে সামিল কাপশিয়া গ্রামের আদিবাসী বধূ, দুঃখী মাদ্দি,তুলসি হেব্রম সানখি হেব্রমরা ক্ষোভ প্রকাশ করে জানান, এলাকায় পানীয় জলের সমস‍্যা থেকে শুরু করে রাস্তা ঘাটের অবস্থা কঙ্কাল সার। বার বার পঞ্চায়েত প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। এমনকি প্রকৃতদের আবাস তালিকায় নাম আসছে না। আসলে কাটমানির শিকার হতে হচছে বলে অভিযোগ তাদের।

এদিন বিক্ষোভে ডেপুটেশনে পরিস্থতি স্বাভাবিকভাবে রাখার জন‍্য মোতায়েন ছিল চাঁচল পুলিশ।

স্মারকলিপি গ্রহন করে গৌরহন্ড জিপির প্রধান পুস্পা ওরাও বলেন, আবাস যোজনা তালিকা আমরা প্রকাশ করিনা এবং ঘর পাওয়ার জন‍্য কাটমানি নিয়ে ভিত্তিহীন বলে দাবী করেছেন তিনি।
তবে এলাকায় যেসব রাস্তা কাচা রয়েছে, জরুরি ভাবে দূর্গাপূজোরে আগে কাজ করা হবে বলে আশ্বাস দেন।
এছাড়াও পঞ্চায়েত এলাকায় প্রচুর কাজ করেছেন তিনি বলে দাবী করে বলেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর