বাবার মরদেহ ফিরে পেতে খাশোগী পুত্রের আকুতি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৮ ১০ ১০ ২১ আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১০ ১০ ২১
ছবিঃ রয়টার্স
রোববার (০৪ নভেম্বর) সিএনএন-কে দেয়া এক সাক্ষাতকারে সৌদি সরকারের কাছে বাবার মৃতদেহ ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন নিহত সৌদি সাংবাদিক জামাল খাশোগীর দুই ছেলে সালাহ খাশোগী ও আব্দুল্লাহ খাশোগী। পারিবারিক ভাবে শেষ শ্রদ্ধা প্রদানের মাধ্যমে পিতার দাফন সম্পন্ন করার জন্য সৌদি কর্তৃপক্ষের কাছে এই আবেদন করেন তাঁরা।
সাক্ষাত্কারে সালাহ ও আব্দুল্লাহ খাশগি বলেন, "এটি স্বাভাবিক পরিস্থিতি নয়, এটি স্বাভাবিক মৃত্যু নয়। আমরা যা চাই তা এখন তাকে তার বাকী পরিবারের সাথে মদীনার (সৌদি আরবে) আল-বাকী তে (কবরস্থান) দাফন করা, " সালাহ খাশোগী বলেন যে, সৌদি সরকারের কাছে এব্যাপারে তিনি আবেদন জানিয়েছেন এবং সৌদ সরকার এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহনের ব্যাপারে আশ্বস্থ করেছে। তিনই আরও বলেন যে, প্রিন্স সালমান তাকে আশ্বাস দেন যে জামাল খাশোগীর হত্যার সাথে জড়িত ব্যক্তিদের বিচারের সম্মুখীন করা হবে।
সালাহ তার বাবা জামাল খাশোগীর মুসলিম ব্রাদারহুড সংগঠনের সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করে বলেন যে, তাঁর বাবা একজন মধ্যবিত্ত সাধারন মানুষ ছিলেন যিনি তাঁর দেশ ও পেশার প্রতি নিবেদিত ছিলেন। সালাহ তাঁর বাবাকে একজন দেশপ্রেমিক দাবি করে বলেন যে, তিনি (জামাল খাশোগী) তাঁর দেশ ও দেশের সম্ভাব্য আগামীতে বিশ্বাসী ছিলেন এবং দেশকে ভালোবাসতেন।
নিজের দেয়া এই সাক্ষাতকারে সালাহ দাবি করেন যে তাঁর বাবার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে অনেক ভুল তথ্য দেয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি দৃঢ়ভাবে দাবি করেন যে জামাল খাশোগী রাজতন্ত্রে বিশ্বাসী ছিলেন কারণ এই রাষ্ট্রব্যবস্থায় দেশকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব বলেই তাঁর বিশ্বাস ছিলো।
উল্লেখ্য যে, ২৪ শে অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর সৌদি আরবের অনুসন্ধানী সাংবাদিক জামাল খাশোগী নিখোঁজ হবার ঘটনার পরপরই তাঁর মৃত্যুর খবর প্রকাশিত হয়। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডকে কেন্দ্র করে বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠে। তুরস্ক সরকার, দেশটির তদন্ত কর্মকর্তা ও একাধিক মার্কিন আইন প্রণেতারা এই ঘটনায় সংশ্লিষ্টতার দায়ে সরাসরি সৌদি যুবরাজের প্রতি সন্দেহের তীর ছুড়লেও এ অভিযোগ অস্বীকার করে দেশটির কর্তৃপক্ষ। ২৬ অক্টোবর সালাহ খাশোগী সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সাক্ষাত কালে জামাল খাশোগীর মৃত্যুর ঘটনায় সমবেদনা জানান প্রিন্স সালমান।
ধনাঢ্য ব্যবসায়ী ও সৌদি ধনকুবের প্রিন্স আলওয়ালদ বিন তালাল বলেছেন, খাশোগীর মৃত্যুর ঘটনায় সৌদি কর্তৃপক্ষের চালানো তদন্তটি দেশটির সর্বোচ্চ নেতাকে বতর্কিত ও বহিষ্কার করবে।
সৌদি সাংবাদিক জামাল খাশোগীর মৃত্যুর পর তুরস্কের বিশেষ গোয়েন্দা অনুসন্ধানে বেরিয়ে আসা নানা চাঞ্চল্যকর তথ্য এই ঘটনাকে আরো আলোচিত করেছে। তুরস্ক সহ বিশ্বের অনেক দেশ এ ঘটনায় সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালেহ কে জড়িত সন্দেহ করলেও হোয়াইট হাউস ও ইসরাইলের পক্ষ থেকে সৌদি যুবরাজের প্রতি সমর্থন জানানো হয়েছে।
- আমিরুলের ঘনিষ্ঠ যুবনেতা গ্রেফর সালাম,সরগরম রাজনীতি মহল
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- নাগরিকত্ব বিল
অসম হিন্দু বাঙ্গালীদের নির্বাচনী টোপ - তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ত্রাহি ত্রাহি অবস্থা আবালবৃদ্ধবনিতা
- উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মন
- বাংলার সংখ্যালঘুদের এই মুহূর্তে ভরসা মমতা
- লোকসভা ভোটে ইভিএম-ভিভি প্যাড মেশিন থাকবে
- খাশোগি বের হন সুটকেসবন্দি লাশ হয়ে
- নাগরিকত্ব
অর্ধ উলঙ্গ প্রতিবাদে এআইউডিএফ - বিয়ের পীড়িতে বসলেন সাংসদ নুসরাত
- Contractual Worker Dies in Tragic Incident at Farakka NTPC
- ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিশ্বঃ খামেনি
- শিকলে বেঁধে রাখা হয়েছে মধ্যবয়স্ক এক আদিবাসী মহিলাকে।
- ভয়াবহ অগ্নিকান্ড
ঢাকায় ভয়াবহ আগুনে লাশের মিছিল - দু’টির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না: রামদেব
- আদিবাসী নৃত্যে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মৌসমের
- জেল থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি
