ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ১১ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৭ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত মহিলা

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০ ০৯ ০৯ ৫৯   আপডেট: ২৪ মার্চ ২০২০ ০৯ ০৯ ৫৯

বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় মৃত মহিলা।
বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হল মহিলার। সোমবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ৮১ নং জাতীয় সড়কে চাঁচল সার্কিট হাউস মোড়ে। স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি করে চাঁচল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আটক করা হয়েছে লরিটিকে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম চাঁদমনি বেওয়া(৭২)। বাড়ি চাঁচল থানার অন্তর্গত ওমরপুর গ্রামের। জানা যায়, এই দিন হরিশ্চন্দ্রপুরে মেয়ের বাড়ি থেকে ফিরছিল। স্ট্যান্ডে নেমে পায়ে হেটে বাড়ি যাচ্ছিল। চাঁচল সার্কিট হাউস মোড়ে একটি চলন্ত বালি বোঝাই লরি বৃদ্ধাকে সজোরে ধাক্কা মারে। বৃদ্ধার পা টি লরির চাকা দিয়ে পিষ্ট করে। স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসে, তারপর বৃদ্ধাকে চাঁচল সুপার স্পেশালিস্ট হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এই ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটিকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাঁচল থানার পুলিশ। পুলিশকে দেখে উত্তেজিত জনতা ক্ষেপে ওঠে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ৮১ নং জাতীয় সড়কে বালি ও পাথর বোঝাই লরি গুলি রাস্তায় দাঁড়িয়ে থাকে। প্রশাসনকে মৌখিকভাবে এ ব্যাপারে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। লরির পাশাপাশি রাস্তায় ফেলা হয়েছে বালি ও পাথর। আবার রাস্তায় বালি পাথর ফেলে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে রমরমিয়ে। প্রশাসনের উদাসীনতায় আজ এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। তাই প্রশাসনকে অনুরোধ করবো এ ব্যাপারে খুব তাড়াতাড়ি কিছু ব্যবস্থা নেওয়া হোক।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর