ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বাড়ির সীমানা বেড়া দেওয়া নিয়ে দুই ভাইয়ের বচসায় আক্রান্ত বড়

হক জাফর ইমাম । মালদা

প্রকাশিত: ৩ জুলাই ২০১৯ ২৩ ১১ ১০   আপডেট: ৩ জুলাই ২০১৯ ২৩ ১১ ১০

 

বাড়ির সীমানা বেড়া দেওয়া নিয়ে দুই ভাইয়ের বচসায় আক্রান্ত হলেন বড় দাদা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে মালদা হবিবপুর থানার অনন্তপুর গ্রামে। অভিযুক্ত এক ভাই তার দুই দাদা ও তাদের ছেলেদের ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ। এই হামলার ঘটনার পর তিনজনকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে সংশ্লিষ্ট এলাকার গ্রামীণ হাসপাতাল এবং মালদা মেডিকেল কলেজে। ঘটনায় আক্রান্তের পরিবার মালদা হবিবপুর থানায় অভিযুক্ত ভাই কমল মন্ডল ও তার দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে,  আহত হয়েছেন গনেশ মন্ডল (৫৮), তার ভাই সুবল মণ্ডল (৩৭) এবং গণেশের এক ছেলে সুমিত মন্ডল (২০)। আক্রান্ত সুবল এবং সুমিতের চিকিৎসা চলছে হবিবপুরের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। বৃদ্ধ গণেশ মণ্ডলকে ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে।
পুলিশকে অভিযোগে আক্রান্ত গণেশবাবু জানিয়েছেন, বাড়ির সীমানায় বেড়া দেওয়াকে ঘিরে সুবল এবং কমল দুই ভাইয়ের মধ্যে গোলমাল চলছিল।  এদিন সকালে সেই গোলমাল ঠেকাতে গিয়ে ছোট ভাই কমল মন্ডলের হামলায় তারা জখম হয়েছেন। ঘটনার পর স্থানীয় গ্রামবাসীরা এসে তাদের উদ্ধার করেছে।
মালদা হবিবপুর থানার পুলিশ জানিয়েছে , অভিযুক্ত কমল মন্ডল সহ তার দলবলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক । তাদের খোঁজ চালানো হচ্ছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর