ফরাক্কায় বেহাল রাস্তা, স্কুলে যেতে গিয়ে জলের তোড়ে ভেসে গেল ছাত্র
প্রকাশিত: ১৮ জুলাই ২০২৫ ০৯ ০৯ ৫৫ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ০৯ ০৯ ৫৫
সফিকুল ইসলাম :ফারাক্কা: ফরাক্কার নিশিন্দ্রা এলাকায় দীর্ঘদিনের বেহাল রাস্তা ফের বিপদের কারণ হয়ে দাঁড়াল। আজ সকালে স্কুলে যাওয়ার পথে এক ছাত্র পাহাড়ি ঢলের তোড়ে সাইকেলসহ ভেসে যায়। স্থানীয় এক পড়ুয়া তার জীবন বাঁচাতে সাহায্য করলেও, সাইকেলটি তলিয়ে যায়। রাস্তার পাশে ভেসে থাকা কচুরিপানা ধরে কোনওরকমে প্রাণ বাঁচাতে সক্ষম হয় ওই ছাত্র। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এই দুর্ঘটনা নতুন নয়। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে যেখানে একটি সেতু হওয়ার কথা ছিল, সেখানে রাস্তার পরিবর্তে রয়েছে কাদামাটি ও জল ভর্তি 'কাটান' এলাকা। বর্ষাকালে পাহাড়ি জল এসে সেখানে নদীর মতো প্রবাহ সৃষ্টি করে। ফলে প্রতিদিন স্কুলপড়ুয়াদের যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।দীর্ঘদিন ধরেই রাস্তার মেরামতের দাবিতে নেতা মন্ত্রী ও প্রশাসনের দ্বারস্থ হয়েছেন স্থানীয়রা। কিন্তু কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। আজকের ঘটনার পর এলাকাবাসীর মধ্যে ক্ষোভ আরও তীব্র হয়। ঘটনাস্থলে পৌঁছান ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। তিনি আক্রান্ত ছাত্রের পাশে থাকার আশ্বাস দেন এবং সাইকেলটির ক্ষতির জন্য নতুন সাইকেল কিনে দেয়ার প্রতিশ্রুতি দেন।বিধায়ক এনটিপিসি ও কেন্দ্রের প্রতি দোষারোপ করে বলেন, "NOC না দেওয়ার কারণে উন্নয়ন থেমে যাচ্ছে, অর্থাৎ রাজ্য কাজ করতে পারছে না।এনটিপিসির দেখভাল করার কথা কিন্তু কোনো কর্ণপাত করে না বললেই চলে।আরো কটাক্ষ করে বলেন বর্তমানে কংগ্রেসের দক্ষিণ মালদার সাংসদ ইসা খান চৌধুরীকে, শুধু ছবি তুলতে নয় বাস্তবে কিছু কাজ করে দেখান? দীর্ঘদিন কেন্দ্রে কংগ্রেস থাকা সত্ত্বেও কোনো সমাধান হয়নি। বর্তমান পরিস্থিতি রাজ্য সরকারকে বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এমনটাই আশ্বাস দেন।ঘটনাটিকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। কংগ্রেসের যুব সভাপতি আসিফ ইকবাল তীব্র কটাক্ষ করে বলেন, ইতিপূর্বে কংগ্রেসের বিধায়কের আমলে "২৫ বছর ধরে এনটিপিসিকে জানানো হলেও কোনও কাজ হয়নি। মনিরুল ইসলাম ভোটের আগে 'ফারাক্কা মডেল', 'সিন্ডিকেট বন্ধ', 'বিদ্যুৎ ফ্রি'– এই সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখন তার একটাও কার্যকর হয়নি। বরং সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়েছে, ১১০০ টাকার জিনিস এখন ২৩০০ টাকায় বৃদ্ধি পেয়েছে।"তৃণমূলের সহ-সভাপতি এবং ফরাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক বলেন, "এই সমস্যা নতুন নয়। পাহাড়ি ঢল ও রোমানি নদীর জলে এলাকা প্লাবিত হয়েই এমন পরিস্থিতির সৃষ্টি হয়। কিছুদিন আগে রাস্তা মেরামত করা হয়েছিল, কিন্তু অতিরিক্ত জলে ফের ক্ষতিগ্রস্ত হয়েছে। জল শুকালে ফের কাজ শুরু হবে।"এলাকাবাসীর দাবি, পাকা সেতুর করে দিতে হবে ও রাস্তা নির্মাণ করতে হবে, না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
