পরেশ বড়ুয়া’র মৃত্যুর দাবি অস্বীকার উলফা’র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ১০ আপডেট: ৭ নভেম্বর ২০১৮ ১৭ ০৫ ১০
ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)’র কমান্ডার ইন চিফ পরেশ বরুয়া সড়ক দুর্ঘটনায় মারা গেছেন- এমনটাই দাবি করেছিল ভারতের গোয়েন্দা সূত্র।যদিও উলফা’র পক্ষ থেকে সেই দাবি অস্বীকার করা হয়েছে।
গোয়েন্দা সূত্রটি বলছে,মিয়ানমার-চীন সীমান্তে ১০-১২ দিন আগে একটি দুর্ঘটনা ঘটে। তাতে গুরুতর জখম হয়েছিলেন পরেশ।আশঙ্কাজনক অবস্থায় তিনি বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর তার মৃত্যু হয়।
উলফা’র একাংশের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে,দলের শীর্ষ নেতার সঙ্গে গত শনিবার পর্যন্ত তাদের কয়েকজনের যোগাযোগ হয়েছে।সেই সময় অসুস্থ ছিলেন পরেশ। তবে তখন পর্যন্ত মারা যাওয়ার মতো পরিস্থিতি ছিল না।
আসাম পুলিশের গোয়েন্দা বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন,তারা পরেশ বড়ুয়ার মৃত্যুর খবর শুনেছেন।
ভারতীয় সেনা গোয়েন্দা সূত্রেও জানানো হয়েছে,এই খবর তাদের কাছে এসেও পৌঁছেছে।যদিও ‘মোস্ট ওয়ান্টেড’ ওই উলফা নেতার পরিবারের কাছে এই ধরনের কোনও খবর আসেনি বলে জানিয়েছে পুলিশ।
উলফা সূত্রে জানা গেছে, সম্প্রতি পরেশ বড়ুয়া বাইক দুর্ঘটনার কবলে পড়েন। ওই দুর্ঘটনায় তিনি কোমর ও পায়ে আঘাত পান। তিনি গুরুতর জখমও হন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মিয়ানমার-চীন সীমান্তের রুইলি এলাকায় থাকতেন পরেশ বরুয়া। সম্প্রতি তার ক্যাম্প থেকে এসে আত্মসমর্পণ করা একজনের কাছ থেকে জানা যায়,ডায়াবেটিসের জন্য পরেশের শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল। ডায়াবেটিসের ফলে দিন দিন তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল।
এর আগেও বেশ কয়েক বার পরেশ বড়ুয়ার মৃত্যু ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। তবে,শেষ পর্যন্ত সেই সব খবর ভুল প্রমাণিত হয়। প্রতিবারই উলফার তরফে দাবি করা হয়েছিল,উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল খবর রটানো হয়েছে।
চীন-মিয়ানমার সীমান্তে সড়ক দুর্ঘটনায় পরেশ বরুয়ার মৃত্যুর খবরটি এবারও সঠিক নয় বলে জানিয়েছে উলফার একটি সূত্র।
দলটির আরেক নেতা অনুপ চেটিয়া জানিয়েছেন, ‘পরেশ বড়ুয়া মারা গেছেন, আমি বিশ্বাস করতে পারছি না। একমাস আগেই আমার সঙ্গে কথা হয়েছিল। দুর্ঘটনায় আহত হয়ে পায়ে আঘাত লেগেছিল এবং তিনি এখন সুস্থ আছেন বলে জানিয়েছিলেন আমাকে।’
এনএ /জেডএস
- আমিরুলের ঘনিষ্ঠ যুবনেতা গ্রেফর সালাম,সরগরম রাজনীতি মহল
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- নাগরিকত্ব বিল
অসম হিন্দু বাঙ্গালীদের নির্বাচনী টোপ - তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ত্রাহি ত্রাহি অবস্থা আবালবৃদ্ধবনিতা
- উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মন
- বাংলার সংখ্যালঘুদের এই মুহূর্তে ভরসা মমতা
- লোকসভা ভোটে ইভিএম-ভিভি প্যাড মেশিন থাকবে
- খাশোগি বের হন সুটকেসবন্দি লাশ হয়ে
- নাগরিকত্ব
অর্ধ উলঙ্গ প্রতিবাদে এআইউডিএফ - বিয়ের পীড়িতে বসলেন সাংসদ নুসরাত
- Contractual Worker Dies in Tragic Incident at Farakka NTPC
- ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিশ্বঃ খামেনি
- শিকলে বেঁধে রাখা হয়েছে মধ্যবয়স্ক এক আদিবাসী মহিলাকে।
- ভয়াবহ অগ্নিকান্ড
ঢাকায় ভয়াবহ আগুনে লাশের মিছিল - দু’টির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না: রামদেব
- আদিবাসী নৃত্যে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মৌসমের
- জেল থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি
