দূরদর্শন উঠেই গেল! শিলচর এখন শুধু রিলে সেন্টার
আবুল সাহিদ , শিলচর আসাম
প্রকাশিত: ২৪ জুলাই ২০২০ ১৮ ০৬ ৫৭ আপডেট: ২৪ জুলাই ২০২০ ১৮ ০৬ ৫৭
শিলচরে এখন আর কোনও দূরদর্শন কেন্দ্র নেই। এতদিন যে প্রতিষ্ঠান বরাক উপত্যকার বিভিন্ন ভাষা-সংস্কৃতির বিকাশে অনুষ্ঠান সম্প্রচার করেছে, সংবাদ পরিবেশন করেছে, সেটি এখন শুধু এক রিলে সেন্টার। উঠে গিয়েছে স্টুডিও। তার দায়িত্ব এখন শুধু ডিডি আসামের অনুষ্ঠান রিলে করা। বৃহস্পতিবার এই অঞ্চলের কোনও অনুষ্ঠান সম্প্রচার হয়নি। সে জায়গায় শোনানো হয়েছে অসমিয়া ভাষার নানা অনুষ্ঠান।
এ নিয়ে বরাক জুড়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে এ দিন সাংসদ ডা. রাজদীপ রায়ের সঙ্গে আলোচনা করা হয়। এ দিনই তিনি যেন বিষয়টি বিভাগীয় মন্ত্রীর নজরে নেন, অনুরোধ জানানো হয়। কাছাড় জেলা সভাপতি তৈমুর রাজা চৌধুরী বলেন, নানা পর্যায়ের আন্দোলন ও দীর্ঘ প্রতীক্ষার ফসল এই দূরদর্শন কেন্দ্র। একে এভাবে তুলে নিলে এই অঞ্চলের আবেগে তীব্র আঘাত হানা হবে।
সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে এ নিয়ে শুক্রবার শিলচর দূরদর্শন কেন্দ্রের সামনে বিক্ষোভ প্রদর্শন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল সাড়ে এগারোটায় কোভিড বিধি মেনেই তাঁরা প্রতিবাদ জানাবেন বলে মঞ্চের সাধারণ সম্পাদক অজয় রায় জানিয়েছেন।
এ নিয়ে সরব হয়েছেন শিলচরের প্রাক্তন সাংসদ, মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেবও। তিনি বলেন, এ নিয়ে প্রয়োজনে সমস্ত সাংস্কৃতিক কর্মীদের নিয়ে লাগাতার আন্দোলনে ঝাঁপাবেন তিনি। সুস্মিতা বলেন, এই অবনমনের মধ্য দিয়ে বরাক উপত্যকার সাংস্কৃতিক ও ভাষিক অস্তিত্বকে প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে। তিনি প্রসঙ্গক্রমে ১৯৬১ সালের ভাষা আন্দোলনের কথা তথ্যসম্প্রচার মন্ত্রীকে জানিয়ে দেন। সংস্কৃতি কর্মী আশিস ভৌমিক বলেন, সরকারের এই সিদ্ধান্ত কোনওভাবে মেনে নেওয়া হবে না। এ নিয়ে সমস্ত আন্দোলনে তিনি পাশে থাকবেন বলে জানান।
শিলচরের সাংসদ বিজেপি নেতা ডা. রাজদীপ রায়ও এ দিন এ নিয়ে বিভাগীয় মন্ত্রীকে ফোন করেন, চিঠি লেখেন। তিনি তথ্যসম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভরেকরকে বলেন, এই সিদ্ধান্ত প্রত্যাহৃত না বলে স্থানীয় জনতার আবেগ মারাত্মক আহত হবে। এর সঙ্গে বাঙালি, উপজাতি সহ বিভিন্ন জনগোষ্ঠীর ভাষা-সংস্কৃতির বিকাশের প্রশ্ন জড়িয়ে রয়েছেন
প্রসঙ্গত, ১৯৯০ সালে তথ্য সম্প্রচার মন্ত্রী অজিত পাঁজা শিলচর দূরদর্শন কেন্দ্রের উদ্বোধন করেছিলেন। ১৯৯৩ সালের ৩০ এপ্রিল চালু হয় নিজস্ব স্টুডিও। শুরুতে ৩০ মিনিট, ধীরে ধীরে বাড়তে বাড়তে শেষপর্যন্ত শিলচরকে সাড়ে তিন ঘণ্টা সময় দেওয়া হচ্ছিল নিজস্ব অনুষ্ঠান সম্প্রচারের জন্য। গানবাজনা, নাটক, আলোচনার সঙ্গে সপ্তাহে চারদিন চালানো হতো আঞ্চলিক সংবাদও। বাংলার সঙ্গে চলত হিন্দি, মণিপুরি, চা জনগোষ্ঠী, ডিমাসা সহ বিভিন্ন জনগোষ্ঠীর অনুষ্ঠান।
শিলচর দূরদর্শন কেন্দ্রের প্রধান আর কে আদিত্য বলেন, ‘আমরা চিঠি পেয়েছি, তাই কার্যকর করতে হল।’ প্রোগ্রাম হেড চন্দ্রিমা দে জানান, ‘ডিডি আসামের অনুষ্ঠানে শিলচরকেও কিছুটা সময় দেওয়ার জন্য চিঠি পাঠানো হবে।’
ডিডি শিলচরে স্টুডিও থাকা, অনুষ্ঠান করা—এর সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কয়েকজন অস্থায়ী কর্মীর সংসার প্রতিপালন। শিল্পীদের মধ্যেও এ নিয়ে হতাশা দেখা দিয়েছে। তবে একাংশ বুদ্ধিজীবীর অভিমত, চিঠিতে শিলচরের কথা আলাদা করে উল্লেখ নেই। এমন ঘটনা অতীতেও ঘটেছে, উর্ধ্বতন কর্তৃপক্ষ শিলচর কেন্দ্রকে গুয়াহাটিরই ইউনিট ধরে নির্দেশ পাঠায়। ভুল ধরিয়ে দিলে শোধরে নেয়। এ বারও সম্ভবত তা-ই হয়েছে। কিন্তু আদিত্যবাবু বা চন্দ্রিমাদেবী সেই ভুল ধরিয়ে দেওয়ার কথা ভাবছেন না।
- পঞ্চায়েত ঘেরাও করে ১০ দফা দাবি পেশ, ভাসাইপাইকড়ে সিপিআইএমের
- বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা করা নিয়ে হাই কোর্টের প্রশ্ন, রায় বৃহস্পতিবার
- জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- সঞ্জীবের জন্মদিনে প্রতিকৃতি এঁকে নজির গড়ল নদিয়ার ক্ষুদে শিল্পী অঙ্কুশী
- কবিতা - গুমোট আবহাওয়া
- শিশুদের কেন্দ্রেই সংসার! ১২ বছর পর পুলিশের অভিযানে খালি হল অঙ্গনওয়াড়ি
- রঘুনাথগঞ্জে অবৈধ নির্মাণে বুলডোজার,
- বিয়ের প্রলোভন, তারপর লখনউ যাত্রা—CCTV ভেস্তে গেল পরিকল্পনা
- ভুয়ো পরিচয়পত্রে ভারতীয় সেজে বসবাস! শামশেরগঞ্জে গ্রেপ্তার বাংলাদেশি
- কবিতা - উনুনে জ্বাল দিচ্ছে গ্রীষ্মের সূর্য
- কবিতা - ছন্দ
- কবিতা - মুগ্ধময় বসন্ত
- কবিতা - মুগ্ধময় বর্ষা
- প্রবল ঝড়ে লণ্ডভণ্ড জনজীবন, ধুলিয়ান-পাকুর রোডে গাছ ভেঙে যান চলাচলে বাধা
- সুতির বহিতালীতে পুলিশের হানা, উদ্ধার ৯০০ গ্রাম সোনা ও ১১ লক্ষ টাকা; গ্রেফতার এক
- ঋতব্রতকে চেয়ে চিঠি
- নবান্নে একমঞ্চে তৃণমূল
- অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে প্রশ্নের ঝড়, আবেদনপত্র সংগ্রহে আগ্রহ কম গ্রামবাসীদের
- ঈদের খুশি মুহূর্তে বিষাদ, শ্বশুরবাড়িতে রহস্যমৃত্যু জামাইয়ের
- কবিতা - বিপন্ন
- POEM - PEACE ON EARTH HAS WORTH
- POEM - HALF-MOON OF A BROKEN FATE
- সিপিআইএম অরঙ্গাবাদ এরিয়া কমিটির স্মারকলিপি জমা
- জঙ্গিপুরে ‘ডিলিট ভোটার’ প্রতিবাদে সিপিআইএমের মিছিল
- কোরবানির চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা
- বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলনেতা করা নিয়ে হাই কোর্টের প্রশ্ন, রায় বৃহস্পতিবার
- জঙ্গিপুর থেকে মমতা প্রার্থী হলে ইস্তফা দেব: খলিলুর রহমান
- বাইকে সমস্যা, পেট্রোলে জল মেশানোর অভিযোগ! সামশেরগঞ্জে চাঞ্চল্য
- অভিষেকের পর কুণালও সিআইডির তলবে
- হাফপ্যান্টে জাহাঙ্গির, ফলতায় ঘোরাল পুলিশ
- জনকল্যাণ শিবিরে সাধারণ মানুষের ব্যাপক সাড়া, পরিদর্শনে ফরাক্কার পরিচিত মুখ তথা বিজেপি নেতা সুনীল চৌধুরী।।
- অভিষেকের কালীঘাটের বাড়িতে পুলিশের তল্লাশি, ঘটনাস্থলে মমতা
- পঞ্চায়েত ঘেরাও করে ১০ দফা দাবি পেশ, ভাসাইপাইকড়ে সিপিআইএমের
- মালদা শহরে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী
- ছাত্রীদের সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে আওয়ারেনেস ও যানবহন সমীক্ষা
- হিলফুল ফজলের উদ্যোগে নিট মেধাবীর সম্মান
- পশ্চিমবঙ্গ যুবশ্রী এম্প্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি`র বিক্ষ
- নারী দিবসে এআইএমএসএসের মিটিং-মিছিল
- গৌরব, প্রশান্ত, ফয়েজ সহ ২৩ এএসপি বদলি
- বন্যা ও করোনার জন্য পিছিয়ে এনআরসির রিজেকশন স্লিপ, জানাল কেন্দ্র
- স্বনির্ভর গোষ্ঠীর হাতে স্যানিটারি ন্যাপকিন ও মাস্ক-স্যানিটাইজার
- NRC, NPR ও CAA এর বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজিত হল রাজনগরে
- আসামের দুটি কাগজ কল খোলার সম্ভাবনা কম, ইঙ্গিত সাংসদ রাজদীপের
- দূরদর্শন উঠেই গেল! শিলচর এখন শুধু রিলে সেন্টার
- মাধ্যমিকে রাজ্যের অষ্টম স্থান দখল করল কালিয়াচাকের মেয়ে
- স্বেচ্ছায় রক্তদান শিবির ফরাক্কায়
- করোনা আতংকে চাবাগানে লকডাউন নিয়ে জল্পনা শুরু হয়েছে
- মেঘালয়ে ভারি বৃষ্টিপাতে ভূমিধস,মহিলা ক্রিকেটার সহ ১৫ জনের মৃত্যু
