দুর্নীতির রেশ না কাটতেই ফের অনিয়মের অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে।
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২ ১০ ১০ ১৩ আপডেট: ১১ এপ্রিল ২০২২ ১০ ১০ ১৩
মালদাঃ- মালদহের হরিশ্চন্দ্রপুরে বন্যাত্রাণ দুর্নীতির ঘটনায় এফআইআর হওয়ার পর দীর্ঘদিন ধরে ফেরার ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাস। সম্প্রতি জামিন পেয়েছেন। আদালত ওই মামলার তদন্তভার দিয়েছে ক্যাগকে। সেই বন্যাত্রাণ দুর্নীতির রেশ না কাটতেই ফের অনিয়মের অভিযোগ উঠল পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। এবার স্কুল ঘর সংস্কারের জন্য টেন্ডার বিলিকে ঘিরে অনুয়মের অভিযোগ উঠেছে হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাসের বিরুদ্ধে। তবে শুধু কোয়েল দাসই নয়। পঞ্চয়েত সমিতির কয়েকজন সদস্য এমনকি বিডিওর যোগসাজসে ওই বেনিয়ম করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আর ওই অভিযোগ তুলেছেন পঞ্চায়েত সমিতিরই এক তৃণমূল সদস্যা সুজাতা সাহা। যদিও বিরোধী দলনেত্রী হিসেবে প্রশাসনের সর্বস্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই সদস্যা সুজাতা সাহা। কেননা কংগ্রেস থেকে জয়ী হয়ে বিরোধী দলনেত্রী হন তিনি। কিন্তু পরে তিনি তৃণমূলে যোগ দেন। এখনও তৃণমূলেই রয়েছেন।
প্রশাসন ও হরিশ্চন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতি সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের আটটি প্রাথমিক স্কুল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবন সংস্কারের পাশাপাশি বৈদ্যুতিক কাজকর্মও রয়েছে। এজন্য বরাদ্দ হয়েছে ২৫ লক্ষ টাকা। কিন্তু সুজাতা সাহার অভিযোগ, টেন্ডার দেওয়ার আগে নিয়ম মেনে শিক্ষা স্থানীয় সমিতির সভা ডাকার কথা। কিন্তু তা করা হয়নি। এছাড়া টেন্ডার প্রক্রিয়ার পুরো বিষয়টি জানানোর কথা বিরোধী দলনেত্রীকেও। কেননা সুজাতা শাসকদলে নাম লেখালেও খাতায় কলমে তিনি এখনও বিরোধী দলনেত্রী। অভিযোগ সেসব কিছুই করা হয়নি। তার অভিযোগ, গোপনে টেন্ডার করা হয়েছে। আরও অভিযোগ, যাদের ভবন সংস্কার ও বৈদ্যুতিক কাজকর্মের অভিগ্গতা রয়েছে তাদের কাজের বরাত পাওয়ার কথা। কিন্তু যে সব ঠিকাদারদের কাজ দেওয়া হয়েছে তাদের সেই অভিগ্গতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন সুজাতা। পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও ও কয়েকজন সদস্য চক্রান্ত করে সরকারি টাকা নয়ছয় করতে টেন্ডার বিলিতে অনিয়ম করা হয়েছে বলে লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। আর ওই ঘটনাকে ঘিরে তৃণমূলের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে। দলেরই একাংশ সূত্রে জানা গিয়েছে, বন্যাত্রাণ বিলিকে ঘিরে দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ফেরার থাকার পর জামিন পেয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাস। একই ঘটনায় সুজাতার বিরুদ্ধেও অভিযোগ হয়। আদালত থেকে জামিন পাওয়ার পর তার স্বাক্ষর জাল করা হয়েছে সুজাতা বলে দাবি করেছিলেন। এক্ষেত্রেও ফের অনিয়ম হওয়ায় তাকে ফাঁসানো হতে পারে বলে আশঙ্কা করে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সুজাতা। পাশাপাশি দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন ফেরার থাকার পর জামিন পেয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাস। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এফআইআর হওয়ার পরেও কীভাবে কোয়েল দাস পঞ্চায়েত সমিতির সভাপতি পদে রয়েছেন তা নিয়ে তৃণমূলের একাংশই প্রশ্ন তুলেছেন। এদিকে গোটা ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। যদিও রাজ্য-জুড়ে দুর্নীতির খেলা চলছে। দলের লোকেরাই দলের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ আনছেন। আগামী নির্বাচনে মানুষ জবাব দেবে কটাক্ষ বিজেপির। অন্যদিকে দলের কেউ জড়িত থাকলেও দল দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। আমরা অবিলম্বে এ বিষয়ে ওই ব্লকের বিডিও সাহেবের সঙ্গে কথা বলব। যাতে টেন্ডার ক্যানসেল করা হয় সাফাই তৃণমূল নেতৃত্বের। শুরু তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজা।
তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত সমিতি বিরোধী দল-নেত্রী সুজাতা সাহা বলেন, বন্যা-ত্রাণ বিলির বিষয়ে আমি কিছুই জানতাম না। আমার স্বাক্ষর জাল করে ভুয়ো মাস্টাররোল তৈরি করে আমাকে ফাঁসানো হয়েছিল।আদালতে তাই প্রথমেই জামিন পাই।আমার সই জাল কে করেছিল সেটা ভালো করে বলতে পারবে কোয়েল,জয়শ্রী, বিডিও।এবারেও আমাকে অন্ধকারে রেখে কাজ করা হচ্ছে। বিডিও আমাকে জানিয়েছে সমিতির সদস্য মকদুম আজম, রেজিয়া সুলতানা, কোয়েল দাস, আদিত্য মিশ্র এদের কথাতেই টেন্ডার হয়েছে। বাধ্য হয়েই অভিযোগ জানিয়েছি।
ফোনে যোগাযোগ করা হলে হরিশ্চন্দ্রপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি কোয়েল দাস বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন। সুজাতা সাহা যে ভাবে অভিযোগ করছেন তাতে ওকে বিরোধী দলনেত্রী মনে হচ্ছে। উনি তৃণমূলে রয়েছেন নাকি কংগ্রেসে তা আগে জানাক।
এদিকে এ ঘটনার জেরে তৃণমূল কংগ্রেস কে তীব্র কটাক্ষ করেছে এলাকার বিজেপি নেতৃত্ব। বিজেপি জেলা সাংগঠনিক সম্পাদক রুপেশ আগারওয়াল জানান এর আগেও বন্যার ত্রাণ কেলেঙ্কারি নিয়ে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতি খবরের শিরোনামে এসেছিল। সেখানেও সুজাতা সাহা অভিযোগ করেছিল তার সই জাল করা হয়েছে। আবার তিনি পঞ্চায়েত সমিতির স্কুল বিল্ডিং নির্মাণের টেন্ডার প্রক্রিয়া করণ নিয়ে অভিযোগ তুললেন। রাজ্য-জুড়ে দুর্নীতির খেলা চলছে। দলের লোকেরাই দলের বিরুদ্ধে বারবার দুর্নীতির অভিযোগ আনছেন। আগামী নির্বাচনে মানুষ জবাব দেবে।
যদিও বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব। তৃণমূল হরিশ্চন্দ্রপুর চেয়ারম্যান সঞ্জীব গুপ্তা জানান আমরা শুনতে পেয়েছি বিরোধী দল-নেত্রী পঞ্চায়েত সমিতির একটি টেন্ডার ঘিরে অভিযোগ দায়ের করেছেন। যদি টেন্ডার প্রক্রিয়া করণ নিয়ে কোনো অনিয়ম হয় তাহলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে দলের কেউ জড়িত থাকলেও দল দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। আমরা অবিলম্বে এ বিষয়ে ওই ব্লকের বিডিও সাহেবের সঙ্গে কথা বলব। যাতে টেন্ডার ক্যানসেল করা হয়।
তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের বিডিও অনির্বাণ বসু ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি।
চাঁচলের মহকুমা শাসক কল্লোল রায় বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ খতিয়ে গোটা বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।
সব মিলিয়ে ত্রাণ কান্ডের পর টেন্ডার বিলিতে দুর্নীতির অভিযোগ নিয়ে বেশ সর-গরম রয়েছে মালদার হরিশ্চন্দ্রপুরের রাজনীতি। সাধারণ মানুষ দ্রুত ত্রাণ-কান্ড সহ এই টেন্ডার দুর্নীতির সুষ্ঠ তদন্তের দাবী জানিয়েছে।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
