ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

দিনে দুপুরে প্রকাশ্য দেবালয়ে অপহরণের চেষ্টার অভিযোগ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০ ১৮ ০৬ ৫৫   আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ১৮ ০৬ ৫৫

দিন দুপুরে প্রকাশ্যে দেবালয় অপহরণের চেষ্টার অভিযোগ,তাও আবার ফিল্মি কায়দায় ।তবে স্থানীয়দের চেষ্টায় অপহৃত ব্যক্তি উদ্ধার ও চারজন অপহরণকারী পাকড়াও।  ঘটনাটি ঘটেছে মালদা হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের ভালুকা রোড কোরিয়ালি এলাকার ।অপহরণের চেষ্টা জহুরুল ইসলাম ওরফে শীতল ডাক্তার নামের  স্থানীয় এক হাতুড়ে চিকিৎসক কে। জহুরুল ইসলাম আবার তৃণমূলের জেলার সংখ্যালঘু সেল এর সহ-সভাপতি । কোরিয়ালি গ্রামীণ হাসপাতালের সামনে একটি ছোট্ট ওষুধের দোকান  চালান  শীতল ডাক্তার ।জানা গেছে আজ দুপুর ১ টা নাগাদ তার ওষুধের দোকান থেকে অপহরণ করে দুষ্কৃতী দল ।একেবারে ফিল্মি কায়দায় অপহরণ। তিনটি  বুলেরো ও স্করপিও গাড়ি তে ১২- ১৩ জন দুষ্কৃতী এসে অপহরণ করে শীতল বাবু কে। অপহরণ করতে এসে দুষ্কৃতীরা ৬ রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ ।তিনটি গাড়ির মাঝের গাড়িতে শীতল বাবু কে জোর করে চাপিয়ে চম্পট দেয় অপহরণকারীরা ।তৎক্ষণাৎ মোবাইল ফোন মারফত অপহরণের ঘটনা চাউর হয় সারা এলাকায় ।ভালুকা বাজার স্ট্যান্ড এলাকায় অপহরণকারীদের গাড়ি আটকানোর চেষ্টা করে স্থানীয় মানুষজন ।অভিযোগ অপহরণকারীদের প্রথম গাড়ি থেকে স্থানীয় মানুষজনদের লক্ষ করে আবারো  বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা ।কিন্তু স্থানীয় মানুষজন মাঝের বুলেরো গাড়িটি ধরে ফেলতে সমর্থ হয় স্থানীয়রা ।সেই গাড়ি করেই শীতল বাবু কে অপহরণ করা হচ্ছিল ।স্থানীয়দের চেষ্টায় শীতল বাবু উদ্ধার হয় এবং চারজন অপহরণকারীকে  আটক করে আমজনতা ।অপহরণকারীদের শেষের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে ।চারজন অপহরণকারী আম জনতার হাতে ধরা পড়লেও বাকি  দুষ্কৃতীরা চম্পট দেয় ।অপহৃত জহুরুল ইসলাম ওরফে শীতল বাবু সহ চারজন অপহরণকারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ। স্থানীয়দের দাবি কালিয়াচকের দুষ্কৃতী দল এই অপহরণ কাণ্ড চালিয়েছে। তবে কি কারণে অপহরণ তা জানা যায়নি। অপহরণের ঘটনায় বিক্ষুব্ধ জনতা ভালুকা ফাঁড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর