দাঁতনের ইতিহাসের আলোকে ঐতিহ্যের স্কুল বাড়ি : এক ঐতিহাসিক অনুসন্ধ
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২০ ২০ ০৮ ২৩ আপডেট: ১৭ অক্টোবর ২০২০ ২০ ০৮ ২৩
দাঁতন থেকে প্রকাশিত 'দণ্ডভুক্তি ' পত্রিকার সম্পাদক তথা আঞ্চলিক ইতিহাসের গবেষক শ্রী সন্তু জানা দীর্ঘ দিন ধরে নিরলস পরিশ্রমে অনুসন্ধান করে , গবেষণা করে তিনি সম্প্রতি রচনা করেছেন ' দাঁতনের ইতিহাসের আলোকে ঐতিহ্যের স্কুল বাড়ি : এক ঐতিহাসিক অনুসন্ধান ' নামক এক মহার্ঘ্য গবেষণা গ্রন্থ । উদঘাটন করেছেন ব্রিটিশ আমলে নির্মিত ঐতিহ্যশালী দাঁতন হাই স্কুলের চিরকালীন জন্ম রহস্য । এটি যেনো একটি প্রান্তিক বিদ্যালয়ের কক্ষপথ ধরে সমগ্র দক্ষিণ - পশ্চিম সীমানা বাংলার ব্রিটিশ যুগের অনালোকিত ইতিহাস পরিক্রমণ। বিশেষজ্ঞদের অভিমত মেদিনীপুর জেলার আঞ্চলিক ইতিহাস চর্চার ক্ষেত্রে এটি একটি আকর গ্রন্থ ।
দাঁতন হাইস্কুলের প্রাঙ্গণে অনুষ্ঠিত দণ্ডভুক্তি বৈঠকে গ্রন্থটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাক্তনী বিজন বান্ধব শাঁড়েশ্বরি , কটকের রেভেন্সা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপিকা ড. রুমা সরকার সহ মন্মথ নাথ গোরায়, সূর্য কান্তি নন্দ , অরবিন্দ দাস , অতনু নন্দন মাইতি, সূর্য নন্দী , শিব শংকর সেনাপতি , অখিল বন্ধু মহাপাত্র প্রমুখ সাংস্কৃতিক ব্যক্তিত্ব । ভার্চুয়াল মাধ্যমে কলকাতা থেকে বইটি উদ্বোধন করেন নদিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিভাগীয় প্রধান ও দাঁতন হাইস্কুলের প্রাক্তনী প্রায় ৯০ বছর বয়স্ক ড. নিমাই কুমার রায় মহাশয় এবং ব্যারাকপুরের গোপাল চন্দ্র মেমোরিয়াল কলেজের অধ্যাপক ড . যুথিকা রায় ।
ওইদিন অনুষ্ঠানে একটি প্রস্তর ফলক প্রদর্শন করেন গবেষক সন্তু জানা । ঘটনাচক্রে , ভারতের স্বাধীনতা লাভের প্রায় ১২ বছর আগে ব্রিটিশ সাম্রাজ্যের তৎকালীন অধিপতি রাজা ষষ্ঠ জর্জের অনুপ্রেরণায় রাজত্বের সুবর্ণ জয়ন্তী বর্ষে মেদিনীপুর জেলার এক দোর্দন্ডপ্রতাপ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার এম. ও কার্টার সাহেব ওড়িশা সীমানায় অবস্থিত দক্ষিণ - পশ্চিম বাংলার দাঁতনের হাই - ইংলিশ স্কুলের ' সিলভার জুবিলী হোস্টেল ' নির্মাণের লক্ষ্যে তৎকালীন সময়ের হিসেবে বিপুল পরিমাণ অর্থ প্রায় ১৫০০ টাকা অনুদান দিয়েছিলেন সানন্দে ।

এবং শুধু তাই নয় , ৫/ ৪/ ১৯৩৬ তারিখে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে দাঁতনে এসে সসৈন্য সপারিষদ জেলাশাসক সাহেব ঘটা করে প্রস্তর ফলক উন্মোচন করে একটি সুবৃহৎ এলাকার শিক্ষার্থীদের অগ্রগতির উদ্দেশ্যে নির্মিত ছাত্রাবাসটির দ্বারোদ্ঘটন করেছিলেন । দেশের শিক্ষাবিস্তারের ক্ষেত্রে ইংরেজদের অবদান অনস্বীকার্য। কিন্তু বাংলার একেবারে প্রান্তিক বিদ্যালয়ের ক্ষেত্রে আজ থেকে ৮৫ বছর আগে এমন ঘটনা ঘটে গেছে কে জানতো । ইতিহাসে তো এই কথা কোথাও লেখা নেই। দাঁতন হাইস্কুলের ইতিহাসেও অনুচ্চারিত থেকে গিয়েছিল বহু বছর পূর্বে হারিয়ে যাওয়া এই ঐতিহাসিক নিদর্শনের কথা ।
অবশেষে ৮৫ বছর পরে সেই হারিয়ে যাওয়া প্রস্তর ফলকটি উদ্ধার করে নতুন ইতিহাস তৈরী করলেন শ্রী জানা ।
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- কোন-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের সুবর্ণজয়ন্তী বর্ষে সম্মানন
- কবি অনিমেষ সরকারের ভার্চুয়াল সাক্ষাৎকার নিলেন বেদশ্রুতি মুখার্জী
- লবণ, গোলমরিচ ও লেবু দূর করবে ১০টি স্বাস্থ্য সমস্যা!
- বেসরকারি ব্যাংকের সিএসপি কর্মীর কাছ থেকে টাকা লুটের চেষ্টা
- গ্রামে পানীয় জলের সমস্যা,টায়ার জ্বালিয়ে পথ অবরোধ মালদায়
- দাঁতনের ইতিহাসের আলোকে ঐতিহ্যের স্কুল বাড়ি : এক ঐতিহাসিক অনুসন্ধ
- `আন্তর্জাতিক আমার ভারত পত্রিকা`র সাহিত্য সম্মেলন-২০২৪
- দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে মাটি কাটার কাজ
- পরিযায়ী শ্রমিকের পুত্র মিজানুর দারিদ্র্যতাকে জয় করে রাজ্যের মেধা
- শ্বশুরবাড়ির অত্যাচারের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ গৃহবধূ
- গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের সাহায্য জামায়াতে ইসলামী হিন্দের
- হবিবপুর এলাকায় সাপের কামোড়ে মৃত্যু যুবকের
- বন্যা পরিস্থিতি দেখতে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রহিম বক্সি
- আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়ার নইমুল ইন্তেকাল
- করোনাভাইরাস নিয়ে বিশেষ সচেতনতা অভিযানে নামলেন বিধায়ক
