ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৮ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

তৃতীয় সন্তান হলেই জমি দেবে ইতালি সরকার

প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৮ ১১ ১১ ৩৫   আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ১১ ১১ ৩৫

যেসব বাবা-মারা ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে তৃতীয় সন্তানের জন্ম দেবেন তাদের একটি করে চাষের জমি দিবে ইতালি সরকার।  ইতালি সরকার আশা করছে, এর ফলে একইসঙ্গে দুটি সমস্যার সমাধান হবে।   

ইতালির অতি দক্ষিণপন্থী লিগ এই প্রস্তাবটি এনেছে।  প্রস্তাবটি পরবর্তী বছরের খসড়া বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। 
ইউরোপে সব থেকে কম জন্মহার ইতালিতে।  গত বছর ৪ লাখ ৬৪ হাজার শিশুর জন্ম হয়েছে।  ফলে ক্রমেই ইতালিতে বাড়ছে বৃদ্ধের সংখ্যা।  যে হারে দেশের জন্মহার কমছে, তা ঠেকাতেই এই প্রস্তাব আনা হয়েছে।  
ইতালির কৃষিমন্ত্রী জিয়ান মার্কো সেন্টানাইও গণমাধ্যমে বলেছেন, এখন ইতালিয়ানদের খুব কম সংখ্যক শিশু রয়েছে।  এই প্রবণতার পরিবর্তন করতে হবে।  এজন্যই সরকার সিদ্ধান্ত নিয়েছে, গ্রামাঞ্চলের লোকেদেরকে যাদের এখন সন্তান রয়েছে তাদেরকে বিশেষ করে উৎসাহ দেওয়া হবে।

দেশটিতে সরকারি জমি রক্ষণাবেক্ষণ ব্যয়সাপেক্ষ এবং বিক্রি করাও জটিল।  এসব জমি দীর্ঘদিন ধরে অনাবাদি অবস্থায় পড়ে রয়েছে।  সরকারের হাতে ৫ লাখ হেক্টর কৃষিজমি রয়েছে।  তার দাম প্রায় ১০০ কোটি ইউরো।

নতুন এই প্রস্তাব পাশ হলে কোনো দম্পতি তৃতীয় সন্তান জন্ম দিলেই তাদেরকে এই জমি দেয়া হবে।  তারা এ জমি ২০ বছর রাখতে পারবেন।

‘ল্যান্ড ফর চিলড্রেন’ প্রস্তাবের এই সুবিধা পাবেন কেবল বিবাহিত দম্পতিরা।  এ ছাড়া যেসব বিদেশি ইতালিতে কমপক্ষে ১০ বছর  বসবাস করেছেন, তারাও এই সুবিধা পাবেন।

বহু ইতালিয়ান যুবকই সন্তান জন্ম দিতে উৎসাহিত নন।  কারণ তারা বেকার।  কর্মরত দম্পতিদের জন্য এ ব্যাপারে সরকারি কোনো উৎসাহ দেয়া হয় না।  এক্ষেত্রে সরকারের নতুন প্রস্তাব এসব যুবকদের সন্তান নিতে উৎসাহিত করবে।

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর