তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬ ১৪ ০২ ০৬ আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ১৪ ০২ ০৬
সামনে হাঁটা নিয়ে বচসা থেকে হাতাহাতি, তিরঙ্গা যাত্রায় আহত বিজেপি কর্মী
সফিকুল ইসলাম,মুর্শিদাবাদ:মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তিরঙ্গা যাত্রাকে কেন্দ্র করে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার বিকেলে হরিহরপাড়ার স্বরূপপুর মোড় থেকে তিরঙ্গা যাত্রা শুরু হওয়ার পরই সামনের সারিতে হাঁটাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে বচসা এবং পরে হাতাহাতি শুরু হয় বলে অভিযোগ।
ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, সংঘর্ষের সময় এক বিজেপি কর্মীকে মারধর করা হয় এবং তাঁর নাক ফাটিয়ে দেওয়া হয়। রক্তাক্ত অবস্থায় ওই কর্মীকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনায় স্বরূপপুর মোড়ে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।
বিজেপির মুর্শিদাবাদ জেলা সম্পাদক কৃষ্ণচন্দ্র শিকদার বলেন, জেলা নেতৃত্ব ও মণ্ডল সভাপতি প্রথম সারিতে যাত্রায় হাঁটার কথা, এরপর মহিলা, তার পর শিক্ষক এবং তারপরে সাধারণ সমর্থকদের থাকার কথা ছিল। তাঁর অভিযোগ, তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান তন্ময় বিশ্বাস একটি দল নিয়ে আগেই তিরঙ্গা যাত্রায় হাঁটা শুরু করেছেন। কীভাবে হাতাহাতির ঘটনা ঘটল, তা তিনি বুঝতে পারেননি বলেও জানান। তাঁর দাবি, ‘‘এই ধরনের ঘটনা ভারতীয় জনতা পার্টিতে কাম্য নয়।’’ সংঘর্ষে একজন আহত হয়েছেন এবং তাঁকে চিকিৎসার জন্য ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, বিজেপি নেতা তন্ময় বিশ্বাস পাল্টা অভিযোগ তুলে বলেন, বিজেপির নাম করে তৃণমূলের লোকজনই এই ঘটনা ঘটিয়েছে। তাঁর অভিযোগ, জেলা সম্পাদক কৃষ্ণচন্দ্র শিকদার তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে বিজেপির সংগঠন পরিচালনা করছেন। এমনকি প্রকৃত বিজেপি কর্মীদের সরিয়ে তৃণমূলের লোকজনকে সংগঠনে জায়গা করে দেওয়া হচ্ছে বলেও বিস্ফোরক দাবি করেন তিনি।
তন্ময় বিশ্বাস আরও অভিযোগ করেন, তৃণমূলের অঞ্চল সভাপতি ও ব্লক সভাপতিকে জেলা সম্পাদকের গাড়িতে দেখা যায় এবং তাঁদের সঙ্গেই তিনি চলাফেরা করেন। এর ফলে প্রকৃত বিজেপি কর্মীরা বঞ্চিত হচ্ছেন বলেও দাবি করেন তিনি।
তবে তিরঙ্গা যাত্রার সময় একজন বিজেপি কর্মী আহত হয়ে নাক দিয়ে রক্ত পড়ার বিষয়ে তাঁর কিছু জানা নেই বলে জানান তন্ময় বিশ্বাস। তাঁর দাবি, তাঁদের তিরঙ্গা যাত্রা শান্তিপূর্ণভাবেই চলছিল। একইসঙ্গে বিজেপির মধ্যে এই ধরনের ঘটনা কোনওভাবেই কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিরঙ্গা যাত্রার মতো কর্মসূচিকে কেন্দ্র করে প্রকাশ্যে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষ ও পরস্পরের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ঘিরে হরিহরপাড়ায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায়।
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- মালদা টাউন স্টেশন
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কবিতা - একটা তুমি
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
