ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ডঃ পার্থ চট্টোপাধ্যায়ের ৮২ তম জন্মদিন উপলক্ষে জীবনবাদী দিবস উদযাপ

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯ ১৬ ০৪ ৩৪   আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ ১৬ ০৪ ৩৪

ডঃ পার্থ চট্টোপাধ্যায়ের ৮২ তম জন্মদিন উপলক্ষে জীবনবাদী দিবস উদযাপন।


হক নাসরিন বানু, মালদা:
প্রবীণ লেখক ,  সাংবাদিক তথা জীবনবাদী পথের   প্রদর্শক ডঃ পার্থ চট্টোপাধ্যায়ের ৮২ তম জন্মদিন উপলক্ষে জীবনবাদী দিবস উদযাপন অনুষ্ঠান ।রাজ্যের  অন্যান্য জেলার সঙ্গে  এদিন  মালদাতে  ও পালিত হল জীবনবাদী দিবস ।  কালিয়াচক -২ ব্লকের মোথাবাড়ির  সুকান্ত ভবনেবিকেলে   জীবনবাদী পাঠক পাঠিকার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে   ছাত্র ছাত্রী,,শিক্ষক শিক্ষিকা, সহ বিভিন্ন শ্রেণীর শতাধিক   দর্শক- পাঠক  উপস্থিত ছিলেন । জীবন বাদী দিবসের তাৎপর্য, করনীয় ও লেখকের বিভিন্ন দিক তুলে ধরে  স্বাগত বক্তব্য রাখেন মুখ্য  উদ্যোগতা    সাংবাদিক ও জীবনবাদী পাঠক  রেজাউল করিম । অনুষ্ঠান পরিচালনায়   জীবন বাদী পাঠক   হায়দার আলী। জীবনপঞ্জি পাঠ করে নাজমুস সাহাদাত । উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তাপস সাহা । অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক তথা  ইতিহাস গবেষক এম আতাউল্লাহ, কালিয়াচক-২ পঞ্চায়েত সমিতি টিঙ্কুর রহমান বিশ্বাস,   সাংবাদিক তনয় মিশ্র, রেজাউল করিম,   উত্তর লক্ষ্মীপুর হাইস্কুলের প্রধান শিক্ষক  মোহা এনামূল হক , পুলিশকর্মী রিয়াজূদ্দিন আহমেদ,   সমাজকর্মী  সামিউল আহমেদ  প্রমুখ । সংগীত, জীবন বাদী ভাবনা ও নানা দিক তুলে ধরে আলোচনা করেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।  জানা গেছে,   মোথাবাড়ি ছাড়াও   চাঁচলের আশাপুরে ,     নদীয়া, দক্ষিণ  ২৪ পরগনা , বোলপুর সহ  ৬ টি  স্থানে জীবনবাদী দিবস পালিত হয় ।প্রসঙ্গত উল্লেখ্য,  গত ৮০ তম জীবনবাদী দিবস   মালদার সানিপার্কে রেজাউল করিমের উদ্যোগে  বিশিষ্ট সংগীতশিল্পী আশিস উপাধ্যায়ের ছন্দম ভবনে   প্রথম জীবনবাদী দিবসের অনুষ্ঠান করেন । তাঁরপর  প্রতি বছর রাজ্যের বিভিন্ন স্থানে  পালিত হচ্ছে । গত বছর ৮১ তম জীবনবাদী দিবস  উত্তর লক্ষ্মীপুর হাইস্কুলে পালিত হয় । উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট জন   । এবারও  বৃষ্টি ও প্রাকৃতিক প্রতিকূলতা সত্বেও শনিবার পালিত হল ।  পার্থ চট্টোপাধ্যায় ১১৫ টি  গ্রন্থ রচনা করেছেন । যার মধ্যে হতাশ হবেন না, জিততে গেলে হারতে হয়, ইন্দিরা গান্ধীর সঙ্গে দেশে দেশে, স্কুলে যা পড়ানো হয় না, কলেজে যা শেখানো হয় না ,  এখনো সময় আছে, এবার ঘুরে দাঁড়ান, সময় চলিয়া যায়,  বিষয় সাংবাদিকতা সহ বহু জীবন বাদী গ্রন্থের লেখক  ও পাঠক মহলে সাড়া ফেলেছেন । পাঠক মহল তার বই পড়ে  পরিবর্তনলাভ করেন মানসিক ও হতাশা থেকে । সাংবাদিক, লেখক, অধ্যাপক, গবেষক সহ বহুুগুনের অধিকারী পার্থ চট্টোপাধ্যায় ৩৫ টি দেশ সফর করেছেন । পার্থ বাবু এদিন দিল্লি থেকে  পাঠকদের প্রতি  মোবাইল ভাষন ও   ফোন ইন এর  মাধ্যমে শুভেচ্ছা ও শুভকামনা ও কৃতজ্ঞতা জানান। আমার জীবদ্দশায় জন্মদিন উপলক্ষে  জীবনবাদী দিবস পালন এটা বিরল ঘটনা ও তিনি  আপ্লুত । আমি শেষ দিন পর্যন্ত পাঠকের জন্য লিখে যাব বলে জানান  ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর