গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মৌন মিছিল, এসপিকে স্মারক
হক নাসরিন বানু
প্রকাশিত: ১৫ মে ২০১৯ ১৭ ০৫ ১২ আপডেট: ১৫ মে ২০১৯ ১৭ ০৫ ১২
মালদা
বেআইনিভাবে স্নাতক স্তরে ভর্তির প্রতিবাদে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বুধবার মৌন মিছিল করে পুলিশ সুপার অজয় প্রসাদকে স্মারকলিপি প্রদান করেন।মঙ্গলবার থেকে শুরু হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন । এই আন্দোলনের জেরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেরিয়ে গিয়ে রাত ১১টা নাগাদ মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি হয়েছেন উপাচার্য স্বাগত সেন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিপ্লব গিরি। ছাত্র ছাত্রীদের অভিযোগ,ঘেরাও-এর নামে উপাচার্যকে হেনস্তা করছে বহিরাগতরা। শিক্ষার পরিবেশকে কলুষিত করছে তারা ।। গোটা ঘটনা নিয়ে চরম উত্তেজনা তৈরি হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে।
বিশ্ববিদ্যালয়ের এই অস্থিরতার জন্য বর্তমান কর্তৃপক্ষকে দায়ী করেছে উচ্চশিক্ষা দপ্তর। কেন বেআইনি ভাবে এক ছাত্রকে পরীক্ষা শুরুর দুই সপ্তাহ আগে ভর্তি নেওয়া হল তা নিয়ে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে উচ্চশিক্ষা দপ্তর বলে একটি সূত্রের খবর।
অন্যদিকে বেআইনিভাবে ছাত্র ভর্তির বাতিলের দাবিতে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন ছাত্র-ছাত্রীদের একটি বড় অংশ। মঙ্গলবার দুপুর ১২ টা থেকে উপাচার্যের ঘরের সামনে চলছে তাদের বিক্ষোভ অবস্থান।
আন্দোলনরত ছাত্রছাত্রীদের অভিযোগ, বেআইনিভাবে ভর্তি বাতিল করতে হবে। মঙ্গলবার রাতে উপাচার্য এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তাদের সঙ্গে কথা না বলে বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন । আসলে গোটা ঘটনাটি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এদিন মৌন মিছিল করে আসা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক অচিন্ত্য কুমার ব্যানার্জি বলেন , বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছি ।মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয় চত্বরে আন্দোলনের নামে কিছু বহিরাগতরা হেনস্থা করেছে উপাচার্য এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রারকে। তারা এখন মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন।
অন্যদিকে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি প্রসূন রায় বলেন, মঙ্গলবার রাতে যে ঘটনা ঘটেছে আমি তার ভিডিও ফুটেজ দেখেছি। ছাত্রছাত্রীরা কাউকে হেনস্থা করে নি। বেআইনিভাবে ভর্তি করা নিয়ে ছাত্রছাত্রীরা আন্দোলনে নেমেছে । এই আন্দোলনে তৃণমূল ছাত্র পরিষদ নেই । কিন্তু আমরা ছাত্রছাত্রীদের এই ইস্যুকে সমর্থন জানায়। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট কারা করছে এটাই তো আমাদের কাছে স্পষ্ট নয় । আমি নিজে উপাচার্যের সঙ্গে কথা বলেছিলাম । সবাইকে নিয়ে আলোচনায় বসে বিষয়টি মিটিয়ে ফেলার জন্য বলা হয়েছিল। কিন্তু উপাচার্যের অনড় ভাবই এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে।
উল্লেখ্য , স্নাতক স্তরের ভর্তির প্রক্রিয়া মেয়াদ ৭ ফেব্রুয়ারি শেষ হয়ে যাওয়ার পর জুলোজি অনার্সের এক ছাত্রকে স্নাতক স্তরে ফুড এন্ড নিউট্রিশনে ভর্তি নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের ভর্তির আগেই বাতিল করে দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই ছাত্রকে পুনরায় ভর্তি করার জন্য ৩০ এপ্রিল এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠক হয় ।ছাত্রছাত্রীরা এই প্রক্রিয়াকে বেআইনি বলে প্রতিবাদে নামেন।
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
