গেরুয়া আবিরের বৃষ্টিতে আমজনতা, ফলাফল নিয়ে কি বললেন বিদায়ী সাংসদ ?
পল মৈত্র
প্রকাশিত: ২৫ মে ২০১৯ ২৩ ১১ ৫২ আপডেট: ২৫ মে ২০১৯ ২৩ ১১ ৫২
দক্ষিন দিনাজপুরঃ
৩২ হাজার ভোটে জয়ী হয়েছেন বালুরঘাট ৬ নং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডঃ সুকান্ত মজুমদার। খুব অদ্ভুত ভাবেই এই জয় দক্ষিন দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্বদের অক্সিজেন জোগান দিল তা নিঃসঙ্কোচে বলা যায়, কারন তথাকথিত ভাবে দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট ও দাপুটে নেতা তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব মিত্রের গড়। সেই জোড়া ফুলের গড়ে পদ্ম ফুলের কাঁটায় বিদ্ধ শাসক দলের এই ফলাফল মেনে নিতে পারছেন না তৃণমূল কংগ্রেসের অনুগামীরা। প্রসঙ্গত এই জেলায় বরাবরই বিজেপি করতে গিয়ে কোন না কোন ভাবে আক্রান্ত বা বাধা পেয়েছেন জেলা বিজেপি নেতৃত্ব, সাংগঠনিক শক্তি না থাকা সত্বেও বিজেপি প্রার্থী ডঃ সুকান্ত মজুমদারের জয়ে জেলা বিজেপি নেতৃত্ব হাঁফ ছেড়ে বাঁচলেন তা বলাই বাহুল্য। তবে বালুরঘাট ৬ নং লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ এই পরাজয় কে স্থানীয় নেতৃত্বের কারনে হয়েছে বলে মনে করছেন।
বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের কাছে পরাজিত হওয়াটাকে একজন দুঁদে নেত্রীর মতো নিলেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ । এই বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, হার জিত তো আছেই, ২০১৪ সালে লোকসভা নির্বাচনে আমি জিতেছিলাম, একজন হেরেছিল, এবার তারই ন্যায় প্রত্যাবর্তন হলো। দেশজুড়ে বিজেপির ব্যাপক উত্থানের বিষয়টি নিয়ে তিনি চিন্তিত। তিনি বলেন, দেশের জন্য বিজেপির এই উত্থান ভয়ঙ্কর হবে,আমার মনে হয় কোথাও যেন ভুল বুঝেছে মানুষ । যেমন হিটলার জার্মানি চালিয়েছেন তারই প্রতিফলন আগামীদিনে দেখা যাবে, যা দেশের জন্য খুবই বিপজ্জনক ।
বালুরঘাটে পঞ্চায়েত নির্বাচন ভালো হয়নি, কিন্তু গঙ্গারামপুরে প্রায় সব কটি পঞ্চায়েত আমাদের হয়েছে, তারপরও কেন হার তা নিয়ে একটি পর্যালোচনার দরকার আছে । তপনের 8 টি বালুরঘাটের অঞ্চল আছে, যেখানে আমাদের লোকসান হয়েছে । এছাড়া বালুরঘাট, গঙ্গারামপুর টাউন এলাকায় আমাদের লোকসান হয়েছে ।"রাজনৈতিক মহলের একাংশের মতে, দলের অন্তর্ঘাতের কারণেই হেরেছেন অর্পিতা । এনিয়ে অর্পিতা বলেন, "এখনই কিছু বলা সম্ভব নয় । নিজেদের বসতে হবে । ঠিক কী হয়েছে তা আমাদের দেখতে হবে । শুধুমাত্র হিন্দু ভোটের একটি চোরাস্রোত বলে উড়িয়ে দিলে ভুল হবে। অন্যদিকে, সদ্য জয়ী বিজেপি প্রার্থী ডঃ সুকান্ত মজুমদার বলেন, এই জয় দেশের জয়, রাষ্ট্রের জয় মানুষ দেশকে ভালোবেসে নরেন্দ্র মোদীর হাতকে শক্ত ও মজবুত করার জন্য আমাদের বিপুল ভোটে জয়ী করেছে, আগামী দিনে সকল কর্মযজ্ঞে সকলের পাশে থাকবো। বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি বিপুল আসনে জয়ী হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়া ও জেলা জুড়ে গেরুয়া আবিরের বৃষ্টি শুরু হয়েছে, দফায় দফায় বিজয় মিছিল, পাড়া শহর ও বিভিন্ন জায়গায় বাজী পটকা ফাটাচ্ছেন দলীয় কর্মী-সমর্থক থেকে শুরু করে আমজনতা। উল্লেখ্য, গত দুদিন আগেও যারা বিরোধী দল(প্রধানত শাসক দলে ছিলেন) করতেন তারাও রাতারাতি রঙ দল বদলে গেরুয়া আবিরের বৃষ্টিতে ভিজছেন, সবার মুখে একই ধ্বনি জয় শ্রী রাম, নরেন্দ্র মোদী জিন্দাবাদ। আর এই ধ্বনিতে কার্যত জেলার মাটি কেঁপে উঠছে তা বলাই বাহুল্য।
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
