ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ১৬ জুন ২০২৬   আষাঢ় ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

গঙ্গায় স্মান করতে গিয়ে ফের তলিয়ে গেলো সাত বছরের এক শিশু।

সামশেরগঞ্জ: নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২২ ১১ ১১ ৪২   আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১১ ১১ ৪২

মামার বাড়ি বেড়াতে এসে গঙ্গায় স্মান করতে গিয়ে ফের তলিয়ে গেলো সাত বছরের এক শিশু। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ধূলিয়ান পুরসভার লালপুর গঙ্গাঘাটে। তলিয়ে যাওয়া ওই শিশুর নাম আব্দুল আজিজ(৭)। তার বাড়ি সামসেরগঞ্জ থানার লক্ষীনগর গ্রামে। বুধবার সকাল থেকেই তলিয়ে যাওয়া শিশুর সন্ধানে শুরু হয়েছে তল্লাশি অভিযান।


     জানা গিয়েছে, মঙ্গলবার সকালে লক্ষীনগর গ্রাম থেকে মামার বাড়ি ধূলিয়ান পুরসভা এলাকার হিজলতলা গ্রামে গিয়েছিলো ওই শিশু। দুপুরেই পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বাড়ি থেকে কিছুটা দূরত্বে থাকা গঙ্গায় স্মান করতে যায় সাত বছরের শিশুটি। তখনই কার্যত অসাবধানতাবশত গঙ্গায় তলিয়ে যায় সে। তলিয়ে যাবার খবর জানাজানি হতেই কার্যত হইচই সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সামসেরগঞ্জ থানার পুলিশ। তারপরেই খবর দেওয়া হয় ডুবুরি টিমকে। বুধবার সকাল থেকেই তলিয়ে যাওয়া শিশুর সন্ধানে গঙ্গায় তল্লাশি চালাচ্ছে ডুবুরি টিম। কনকনে শীতের এই সময়ে এবং গঙ্গার জলস্তর কমের সময়েও এভাবে শিশু তলিয়ে যাওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর