ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শুক্রবার   ১০ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

গঙ্গাভাঙন এলাকা পরিদর্শনে বিধায়ক, স্থায়ী সমাধানের দাবি বাসিন্দাদের

Altamas Kabir

প্রকাশিত: ৯ জুলাই ২০২৬ ২১ ০৯ ৪৭   আপডেট: ৯ জুলাই ২০২৬ ২১ ০৯ ৪৭

পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর গ্রাম পঞ্চায়েতের গঙ্গাভাঙন কবলিত কিশোরগঞ্জ এলাকা পরিদর্শন করলেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার নবনির্বাচিত বিধায়ক প্রাণকৃষ্ণ দফাদার। বৃহস্পতিবার তাঁর সঙ্গে ছিলেন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিডিও অনন্যা বিশ্বাস, সেচ দপ্তরের আধিকারিক এবং প্রশাসনের অন্যান্য প্রতিনিধিরা।

এদিন গঙ্গাবক্ষে নৌকায় করে ভাঙনপ্রবণ এলাকাগুলি ঘুরে দেখেন প্রতিনিধিদল। নদীভাঙনের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়। পরে কিশোরগঞ্জ গ্রামে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন বিধায়ক ও প্রশাসনিক আধিকারিকরা।

বাসিন্দারা দীর্ঘদিনের একাধিক সমস্যার কথা তুলে ধরেন। গঙ্গাভাঙনের জেরে বসতভিটা ও কৃষিজমি হারানোর আশঙ্কা, ভাঙাচোরা রাস্তা, পর্যাপ্ত আলোর অভাব-সহ বিভিন্ন নাগরিক সমস্যার বিষয়টি প্রশাসনের নজরে আনেন তাঁরা।

স্থানীয়দের দাবি, কয়েকদিন আগে সরকারের উদ্যোগে প্রায় ৭০০ মিটার এলাকাজুড়ে বালির বস্তা ফেলে ভাঙন রোধের কাজ শুরু হলেও তা অস্থায়ী ব্যবস্থা মাত্র। স্থায়ীভাবে ভাঙন রুখতে খাঁচা (গ্যাবিয়ন) বসিয়ে নদী বাঁধ শক্তিশালী করার দাবি জানান এলাকাবাসী। তাঁদের বক্তব্য, দীর্ঘমেয়াদি পরিকল্পনা ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

এলাকাবাসীর বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন বিধায়ক প্রাণকৃষ্ণ দফাদার। তিনি জানান, গঙ্গাভাঙন প্রতিরোধ-সহ এলাকার অন্যান্য নাগরিক সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর