কোভিড আক্রান্ত মৃতদেহ সৎকারেও অর্থ দাবি শিলচর শ্মশানে
দিদারুল ইসলাম, আসাম
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২০ ১৫ ০৩ ২৯ আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২০ ১৫ ০৩ ২৯
কোভিড পজিটিভ মৃতদেহের সৎকার করতেও কি এবার শুরু হয়েছে টাকা নেওয়া? সম্পূর্ণ সরকারি উদ্যোগে এবং খরচে করোনা আক্রান্তের মৃতদেহ সৎকার করা হলেও শিলচর শ্মশানে গোপনে এর বিনিময়ে টাকা নেওয়া হচ্ছে মৃতের পরিবার বা আত্মীয়স্বজনের কাছ থেকে। এমনকি এভাবে কোভিড পজিটিভ মৃতদেহ সৎকার কে ঘিরে শ্মশানে শুরু হয়েছে জনা কয়েক মুনাফালোভী লোকের অশুভ আঁতাত ! বৃহস্পতিবার রাতে শিলচর শ্মশানে এক কোভিড আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকারের পর তার পরিবারের কাছে অর্থ দাবি করা হয়। চাওয়া হয় ২ হাজার টাকা। শিলচর শ্মশান কর্তৃপক্ষের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন করোনা আক্রান্ত হয়ে মৃত পদ্মনগর বিলপারের অস্থায়ী বাসিন্দা গোপিকা দে এর জামাতা গোপাল পাল।বিলপারের স্থায়ী বাসিন্দা গোপাল পাল জানিয়েছেন, কোভিড আক্রান্ত হয়ে তার শশুর গোপিকা দে গত ৩১ আগস্ট মারা যান শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এরপর যথারীতি করোনা বিধি মেনে কাছাড় জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী গোপিকা দে এর মৃতদেহ সৎকারের জন্য বৃহস্পতিবার রাতে মেডিক্যাল এর মর্গ থেকে শিলচর পুরসভার স্বর্গ রথে করে নিয়ে আসা হয় শিলচর শ্মশানে। যথারীতি শ্মশানে উপস্থিত এনজিওর আপদ মিত্ররা সরকারি ২ জন ম্যাজিস্ট্রেটের নির্দেশে মৃতের দাহ প্রক্রিয়া শুরু করেন।
সৎকার কাজ যখন প্রায় শেষের পথে তখন শিলচর শ্মশানের কর্মী রাজু আচার্যের সঙ্গে দেখা করে মৃত গোপিকা দে এর জামাতা গোপাল পাল তাকে কিছুটা বকশিশ দিতে চান। তখন রাজু আচার্য জানিয়ে দেন মৃতদেহ সৎকারে যে কাঠ, বাঁশ এবং’লেবার চার্জ’ লেগেছে ওইসব কিছু বাবদ ২ হাজার টাকা দিতে হবে। গোপাল পাল আরও জানান, এভাবে কোভিড মৃতদেহ সৎকারে টাকা চাওয়ায় প্রথমেই তারা অবাক হন। কিন্তু দর কষাকষি করে শেষমেষ রাজু আচার্যের হাতে ১ হাজার ৯৫০ টাকা দিয়ে দেন তিনি। কিন্তু তার মনে লেগে যায় খটকা। সরকারি উদ্যোগে যেখানে মৃতদেহ পোড়ানো হচ্ছে, সেখানে শ্মশানের কর্মী এর বিনিময়ে কেন টাকা চাইবেন। সরকারি নিয়মে তো সৎকারের পুরো খরচ বহন করছে সরকার অর্থাৎ জেলা প্রশাসন।শিলচর শ্মশানের কর্মী রাজু আচার্য টাকা চেয়ে নিয়ে নেওয়ায় হতভম্ব গোপাল পাল বিষয়টি জানতে মোবাইলে যোগাযোগ করেন তাদের ৯ নং ওয়ার্ডের প্রাক্তন কমিশনার রঞ্জন রায়ের সঙ্গে। ঘটনাটা শোনামাত্রই রঞ্জন রায় ফোন করে রাজু আচার্যের কাছে জানতে চান মৃতদেহ সৎকারের খরচ হিসেবে গোপাল পাল এর কাছে তিনি কেন ২ হাজার টাকা চাইলেন। রঞ্জন রায় সরাসরি জিজ্ঞেস করেন, করোনা আক্রান্ত মৃতদেহ সৎকারে মৃতের পরিবার কে যে খরচ দিতে হয় এ সংক্রান্ত জেলা প্রশাসনের কিংবা জেলাশাসকের দেওয়া কোনও নির্দেশ কি তার কাছে রয়েছে। এর জবাবে রাজু আচার্য কোনও রা কাড়েন নি। এতেই স্পষ্ট হয়ে যায় অবৈধভাবে মৃত ব্যক্তির পরিবারের মানসিকতার ফায়দা নিয়ে নেওয়া হচ্ছে ওই অর্থ।প্রাক্তন কমিশনার রঞ্জন রায় তখন শ্মশান কর্মী রাজু আচার্য কে বলেন, মৃতের পরিবারের লোকের কাছ থেকে যে ১৯৫০ টাকা নেওয়া হয়েছে এর রশিদ দিতে হবে। রশিদে লেখা থাকতে হবে করোনা আক্রান্ত হয়ে মৃত গোপিকা দে-র সৎকারের জন্য নেওয়া হয়েছে ১৯৫০ টাকা। সঙ্গে লেখা থাকতে হবে মৃত্যুর কারণ। তিনিও সাফ বলেন, রশিদ না দিলে শ্মশান ছেড়ে যাবেন না মৃতের আত্মীয়রা। এ নিয়ে রাজু আচার্যের সঙ্গে মোবাইলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় রঞ্জন রায়ের। রঞ্জন বাবুর এই কৌশলে চাপে পড়ে ডিসি পর্যন্ত জানাজানি হয়ে যাওয়ার ভয়ে শেষমেষ টাকা ফিরিয়ে দিতে হয় রাজু আচার্যকে।তবে অর্থ ফিরিয়ে দিলেও কোভিড মৃতদেহ সৎকারকে ঘিরে শ্মশানে যে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে তা স্পষ্ট হয়ে গেছে বৃহস্পতিবার রাতে। রঞ্জন রায় বলেছেন, বিষয়টি নিয়ে তিনি কাছাড়ের জেলাশাসক কীর্তি জল্লি সহ অতিরিক্ত জেলাশাসক সুমিত সাত্তাওয়ানের সঙ্গে দেখা করে প্রকৃত সত্য উদঘাটন করবেন। রঞ্জন বাবুর সন্দেহ, ওই অশুভ আতাতে যুক্ত ব্যক্তিরা নিশ্চয়ই এর আগে আরও অন্যান্য কোভিড আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকারের সময় শ্মশানের ওই কর্মী কে বাধ্য হয়ে চাপে পড়ে টাকা দিয়েছেন। এ ব্যাপারে জানতে চাইলে রাজু আচার্য সংবাদমাধ্যমের কাছে টাকা নেওয়ার ঘটনাটি স্বীকার করেছেন। এবং বলেছেন পরে ফিরিয়ে দেওয়ার কথাও। তবে রাজু একা নয়, এই আঁতাতে শ্মশান এর ভেতরের তথা সরবরাহকারী থেকে শুরু করে বাইরের আরও অনেকেই যুক্ত রয়েছেন বলে সন্দেহ প্রকাশ করেছেন রঞ্জন। তিনি বলেছেন বিষয়টি খোলাসা করে তবেই ছাড়বেন।
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- শিক্ষকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার
- মালদা টাউন স্টেশন
- বলির পাঁঠা অভিযোগ,ফরাক্কা থেকেই লড়াইয়ের হুঁশিয়ারি মনিরুলের
- লাভপুরে তারাশঙ্কর বইমেলা
- বছর ভর কাজের দাবি সিভিকদের
- ট্রাক্টরের নিচে পিষ্ট হয়ে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।
- ইতিহাসের বানগড় রক্ষনাবেক্ষনের অভাবে আজ ব্রাত্য
- শুরু হলো 29 তম বার্ষিক মহা মিলন উৎসব
- বৃষ্টিতে জলমগ্ন ব্যস্ততম আশাপুর ষ্ট্যান্ড, দুর্ভোগে এলাকাবাসী
- অনলাইনে মোবাইল ফোন অর্ডার দিয়ে প্রতারণার শিকার খোদ বিজেপি সংসদ
- কাউন্সিলর শুভময় বসুর সহযোগিতায় দিদিকে বল কর্মসূচি
- মালদা জেলা ৩১ তম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে পুরাটুলি বড় শিব মন্দি
- শিক্ষার আলো ছড়াচ্ছেন শাকিলা
- কবিতা - একটা তুমি
- বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ চাঁচলে
