কীর্তনের আসরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন, অভিযোগ বিজেপির বিরুদ্ধে
হক নাসরিন বানু
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯ ১৬ ০৪ ০৫ আপডেট: ২৬ এপ্রিল ২০১৯ ১৬ ০৪ ০৫
মালদা
কীর্তনের আসরে তৃণমূল কর্মীকে কুপিয়ে খুন করা হয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে মালদা রতুয়া ২ ব্লকের আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েতের শিমলা গ্রামে । ঘটনায় অভিযোগের তির বিজেপি কর্মীর দিকে। নির্বাচন পরবর্তী সন্ত্রাসের জেরে এই খুন বলেই মনে করা হচ্ছে ।গতকাল গভীর রাতে মালদার শিমলা গ্রামে গত কয়েকদিন ধরে ওই গ্রামে বসেছে কীর্তনের আসর । গতকাল সেই আসরে ছিলেন সনাতন । এদিকে ভোটের কয়েকদিন আগে থেকেই ওই এলাকার দখলদারি নিয়ে তৃণমূলের সঙ্গে বিজেপির ঝামেলা চলছিল । তৃণমূলের পক্ষে সেই ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন সনাতনও ৷ গতকাল রাত ১২টা নাগাদ কীর্তনের আসরে সনাতনের উপর চড়াও হয় কয়েকজন দুষ্কৃতী ৷ ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে কোপ মারা হয় ৷ অস্ত্রের কোপ তাঁর মেরুদণ্ড ভেঙে পিঠের নিচের অংশে চলে আসে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন আরও ৪ তৃণমূলকর্মী ৷ অভিযোগ, হামলাকারীরা সবাই বিজেপির কর্মী । হামলার পর তারা এলাকা ছেড়ে পালিয়ে যায় । খবর পেয়ে ঘটনাস্থানে আসে মালদা পুখুরিয়া থানার পুলিশ । পুলিশ সনাতন ও জখম ৪ জনকে স্থানীয় আড়াইডাঙা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা সনাতনকে মৃত বলে ঘোষণা করে । রাতেই তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠান। বাকি আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । পুলিশ জানিয়েছে, ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে । মৃত সনাতনকে কীর্তনের আসরে কুপিয়ে খুন করা হয় । মৃতের নাম সনাতন মহালদার (৩০) । এলাকায় তিনি তৃণমূলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত । অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- চাঁচল কলেজে বসন্ত উৎসব
- অনাথ দুই শিশুর মুখে ভাত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে
- শিশুদের মধ্যে ঈশ্বর বিরাজমান।
- ইন্টারনেটে ভাইরাল শুভশ্রীর ছবি
- বিশ্বের দীর্ঘতম মানুষ জিন্নাত বিএসএমএমইউতে
- নেশা মুক্ত সমাজ গড়তে বিশেষ উদ্যোগ গ্রামবাসীদের।
- চড়ক পূজা কে কেন্দ্র করে বেরিয়ে পড়েছে গাজন সন্ন্যাসীরা
- ২৬ জানুয়ারী কি জানে না গোটা গ্রাম
- মহানন্দা নদী দূষণমুক্ত করতে সরব এলাকাবাসী
- টোটো যানজট রুখতে জেলা প্রশাসনের কড়া দাওয়াই
- চাঁচলের মহানন্দা নদীতে তলিয়ে গেল নৌকা, উদ্ধার সাত,নিখোজ পঞ্চাশ
- হরিশ্চন্দ্রপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার।
- ভারত এই মুহূর্তে ইতিহাসের নিকৃষ্টতম জল সংকটের মুখোমুখি
- কাঠমিস্ত্রির সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা
- পুরাতন মালদা পৌরসভার পৌর নাগরিকদের স্বার্থে উন্নয়নমুখী এক গুচ্ছ
