কালিয়াচক কলেজে শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক বক্তৃতা
পুষ্প প্রভাত ডেস্ক
প্রকাশিত: ২৪ জুন ২০২৬ ০৯ ০৯ ২১ আপডেট: ২৪ জুন ২০২৬ ০৯ ০৯ ২১
কালিয়াচক কলেজে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক বক্তৃতা অনুষ্ঠিত
বৈষ্ণবনগর, ২৩ জুন: কালিয়াচক কলেজে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সম্মানীয় ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্মারক বক্তৃতা’। এবারের বক্তৃতার মূল বিষয় ছিল ‘ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও কর্ম’। কলেজের শীতাতপ নিয়ন্ত্রিত প্রেক্ষাগৃহে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষানুরাগীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াচক কলেজের অধ্যক্ষ ডক্টর নাজিবর রহমান। সভাপতির ভাষণে তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির শিক্ষাবিদ ও জাতীয় নেতা হিসেবে অবদানের কথা তুলে ধরে বলেন, “ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন একজন দূরদর্শী শিক্ষাবিদ এবং অগ্রণী জাতীয়তাবাদী নেতা। তাঁর আদর্শ ও শিক্ষাদর্শন বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত প্রাসঙ্গিক। ছাত্র-ছাত্রীদের তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানার পাশাপাশি দেশের সেবায় আত্মনিয়োগের মানসিকতা গড়ে তোলা প্রয়োজন।”
স্মারক বক্তৃতার মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর বিজয়া মিশ্র। তিনি তাঁর তথ্যসমৃদ্ধ ও বিশ্লেষণধর্মী বক্তব্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি-র বহুমুখী কর্মজীবন, শিক্ষাক্ষেত্রে অবদান এবং দেশের অখণ্ডতা রক্ষায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
ডক্টর মিশ্র বলেন, “বাংলার শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং দেশের অখণ্ডতা রক্ষায় শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অনস্বীকার্য। একজন প্রখ্যাত আইনবিদ, শিক্ষাবিদ ও সংসদ সদস্য হিসেবে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করে গিয়েছেন, তা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর জীবন ও কর্ম নিয়ে আরও বিস্তৃত গবেষণা ও আলোচনা হওয়া প্রয়োজন।”
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গজেন বারুই। তাঁকে সহযোগিতা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও আইকিউএসি (IQAC) কো-অর্ডিনেটর ডক্টর সৌরভ পাল।
অনুষ্ঠানকে কেন্দ্র করে কলেজ চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রায় শতাধিক শ্রোতার উপস্থিতিতে আয়োজিত এই স্মারক বক্তৃতা জ্ঞানচর্চা, ইতিহাসচেতনা এবং জাতীয় ব্যক্তিত্বদের অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মনে করছেন উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের শেষে বক্তা ও আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করা হয়। শিক্ষার্থীদের মধ্যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবনাদর্শ সম্পর্কে আগ্রহ সৃষ্টির মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- আতঙ্কের শেষ! ধুলিয়ানে হামলাকারী পাগল হনুমানকে ধরল বনদপ্তর
- স্থায়ী ভাঙন রোধের দাবিতে নুর আলমের জোরালো দাবি, সামশেরগঞ্জে সরেজমিনে প্রধান সচিব
- নুর আলমের আবেদনে সামশেরগঞ্জে প্রিন্সিপাল সেক্রেটারি
- জল নূপুর
- পঙ্খীরাজের পৃষ্ঠে চেপে
- বাবা, তুমি আজও আমাদের আলো
- মূল্যবৃদ্ধি থেকে ট্রাইবুনাল—৬ দফা দাবিতে মুর্শিদাবাদে কংগ্রেসের সমাবেশ
- সুইৎজ়ারল্যান্ডে নিখোঁজ হায়দরাবাদের ব্যবসায়ী দম্পতি
- ঋতব্রত শিবিরে অনুব্রত-কাজল, বদলে গেল বীরভূমের সমীকরণ
- বিজেপিতে সুখেন্দু-সুস্মিতা-প্রকাশ, ‘দুর্নীতিমুক্তদের স্বাগত’
- অস্ট্রেলিয়ার সমাজমাধ্যম নীতি থেকে শিক্ষা নিচ্ছে ভারত: মোদী
- ২৫ মাসে টাকা দ্বিগুণের টোপ, হাওড়ায় গ্রেফতার মা-ছেলে-সহ ৬
- ফালাকাটায় স্কুলে মাদকবিরোধী সচেতনতা সভা ও নাটকের আয়োজন
- গঙ্গাভাঙন এলাকা পরিদর্শনে বিধায়ক, স্থায়ী সমাধানের দাবি বাসিন্দাদের
- বিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর জখম টোটোচালক, পলাতক চালক
- টানা বৃষ্টিতে দিল্লি-পুণেতে বাড়ি ধস, ওয়েনাড়ে উদ্ধার অভিযান
- ইরানকে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের, বাড়ছে যুদ্ধের আশঙ্কা
- মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আপত্তিকর ভিডিও, গ্রেফতার একাদশের ছাত্র
- কালীঘাটে ভিড় সামলাতে দলীয় কর্মীকে চড় মারলেন মমতা
- ৪৪০ কোটি টাকার অ্যাকাউন্ট ফ্রিজ়, তৃণমূলকে ঘিরে ইডির তদন্ত
- ওভারটেকের জেরে ইটের আঘাতে রক্তাক্ত বাইকচালক, জেলে যুবক
- কেষ্টর অফিসের তালা খুলল, পুলিশের হাতে চাবি পেল তৃণমূল
- বীরনগর–১ গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিজলী ঘোষ নতুন প্রধান
- কোন-অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের সুবর্ণজয়ন্তী বর্ষে সম্মানন
- কবি অনিমেষ সরকারের ভার্চুয়াল সাক্ষাৎকার নিলেন বেদশ্রুতি মুখার্জী
- লবণ, গোলমরিচ ও লেবু দূর করবে ১০টি স্বাস্থ্য সমস্যা!
- বেসরকারি ব্যাংকের সিএসপি কর্মীর কাছ থেকে টাকা লুটের চেষ্টা
- গ্রামে পানীয় জলের সমস্যা,টায়ার জ্বালিয়ে পথ অবরোধ মালদায়
- দাঁতনের ইতিহাসের আলোকে ঐতিহ্যের স্কুল বাড়ি : এক ঐতিহাসিক অনুসন্ধ
- `আন্তর্জাতিক আমার ভারত পত্রিকা`র সাহিত্য সম্মেলন-২০২৪
- দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে শুরু হতে চলেছে মাটি কাটার কাজ
- পরিযায়ী শ্রমিকের পুত্র মিজানুর দারিদ্র্যতাকে জয় করে রাজ্যের মেধা
- শ্বশুরবাড়ির অত্যাচারের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ গৃহবধূ
- গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্তদের সাহায্য জামায়াতে ইসলামী হিন্দের
- হবিবপুর এলাকায় সাপের কামোড়ে মৃত্যু যুবকের
- বন্যা পরিস্থিতি দেখতে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রহিম বক্সি
- আটকোশি আঞ্জুমান আকবরিয়া ইসলামিয়ার নইমুল ইন্তেকাল
- করোনাভাইরাস নিয়ে বিশেষ সচেতনতা অভিযানে নামলেন বিধায়ক
