ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বৃহস্পতিবার   ১৮ জুন ২০২৬   আষাঢ় ৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

কালিয়াচকের একটি লিচু বাগানের একশোরও বেশি ককটেল বোমার হাদিস পেল পুলিশ ।

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২২ ১৩ ০১ ৫০   আপডেট: ৫ এপ্রিল ২০২২ ১৩ ০১ ৫০

মালদা, ৫ এপ্রিল। কালিয়াচকের একটি লিচু বাগানের একশোরও বেশি ককটেল বোমার হাদিস পেল পুলিশ । আর এই ঘটনাকে ঘিরে সোমবার সকাল থেকেই তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে।  কে বা কারা দুই প্লাসটিকের জার ভর্তি এই বোমা-গুলি মজুদ করে রেখেছিল সেই সম্পর্কে এখনও পরিষ্কার করে জানতে পারে নি তদন্তকারী পুলিশ কর্তারা।
পুলিশ জানিয়েছে, ক্রিকেট বলের মত হুবহু দেখতে এই বোমা গুলিকে প্রচলিত ভাষায় ককটেল বোমা বলে পরিচিত। সীমান্তের ওপারে এই ধরনের বোমার দুষ্কৃতীদের কাছে চাহিদা রয়েছে। ফলে এখানে এই ককটেল বোমা বানানোর প্রবণতা বাড়ছে দুষ্কৃতীদের মধ্যে বলে মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে দক্ষিণ লক্ষীপুর গ্রামের লিচুবাগান দিয়ে কিছু মানুষ কাজে যাওয়ার সময় বড় দুই প্লাস্টিকের জার পরিতক্ত জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখেন। তারপরে উঁকিঝুঁকি মারতে সেই বোমার সন্ধান মেলে। খবর দেওয়া হয় কালিয়াচক থানায় । এরপরই তদন্ত আসে সংশ্লিষ্ট থানার পুলিশ। লিচু বাগানের যেখানে দুই জার ভর্তি বোমা মজুত রয়েছে, সেখানে লাল ফিতা দিয়ে ঘিরে রেখেছে পুলিশ। ইতিমধ্যে এই বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড কর্তাদের খবর দিয়েছে জেলা পুলিশের কর্তারা।
পুলিশ জানিয়েছে, প্লাস্টিকের বড় দুই জার ভর্তি প্রায় ১০০ টি তাজা ককটেল বোমা মজুত রয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে এই ঘটনার পিছনে কারা জড়িত রয়েছে সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর