ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পোলার্ড-ব্রাভো

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৮ ১৫ ০৩ ৫৫   আপডেট: ৮ অক্টোবর ২০১৮ ১৫ ০৩ ৫৫

প্রায় দুই বছর পর ওয়েস্ট ইন্ডিজের হয়ে কোনো ফরম্যাটে খেলতে যাচ্ছেন ড্যারেন ব্রাভো। তার সঙ্গে এক বছর পর উইন্ডিজ টি-টোয়েন্টি দলের হয়ে খেলার জন্য ডাক পেয়েছেন অলরাউন্ডার কাইরন পোলার্ড।  ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ডাকা হয়েছে এ দুই তারকা ক্রিকেটারকে।

ব্রাভো ও পোলার্ড ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে দলে আসলেও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে না বলে দিয়েছেন ক্রিস গেইল। ভারতের পর বাংলাদেশের বিপক্ষেও সীমিত ওভারে গেইলের না থাকার কথা এক বার্তায় জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

বর্তমানে আফগান প্রিমিয়ার লিগে খেলছেন গেইল। এরপর টি-টেন লিগে খেলবেন তিনি। তবে ভারত ও বাংলাদেশ সফর মিস করলেও ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ ও বিশ্বকাপের জন্য গেইল প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছে সিডব্লিউআই। আগামী বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ইংল্যান্ড দল। ঘরের মাঠের ওই সিরিজের পর ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ আসরের জন্যও বিবেচনা করা হচ্ছে তারকা ক্রিকেটার গেইলকে।

ব্রাভো ও পোলার্ডের সঙ্গে ভারতের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে ফিরেছেন আন্দ্রে রাসেল। তবে ইনজুরির কারণে ৫০ ওভারের ক্রিকেটের দলে নেওয়া হয়নি তাকে।

বোর্ডের সঙ্গে নানা ঝামেলার কারণে উইন্ডিজ শিবির থেকে দীর্ঘ দিন বাইরে ছিলেন ড্যারেন ব্রাভো ও কাইরন পোলার্ডরা। তবে আগামী বছর বিশ্বকাপকে কেন্দ্র করে এসব বড় প্রোফাইলের তারকাদের আবারো দলে সুযোগ দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড।

ভারতের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দল:

কার্লোস ব্রাফেট (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, সিমরন হেটমায়ের, এভিন লুইস, ওবেড ম্যাককয়, খারি পিয়েরি, কাইরন পোলার্ড, রভম্যান পুয়েল, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, সিরফান রাদাফোর্ড, ওশানে থমাস।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর