আমেরিকার সর্বত্রই ঈদুল আজহা উদযাপন
বিদেশ ডেস্ক
প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৮ ১৪ ০২ ৫৫ আপডেট: ৮ অক্টোবর ২০১৮ ১৪ ০২ ৫৫
যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশি পরিচালনাধীন দুই শতাধিক মসজিদ বা তৎসংলগ্ন মাঠে ঈদ জামাতগুলো শুরু হয় সকাল ৮টা থেকে।
প্রবাসী বাংলাদেশি ছাড়াও অন্যান্য দেশের নাগরিকদের পরিচালনাধীন মসজিদেও পালা করে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টা পর্যন্ত। ঈদ জামাতের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন বিশেষ পদক্ষেপ গ্রহণ করে। নিউ ইয়র্কের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে। সকাল ৮টায় থেকে ঈদ জামাত অনুষ্ঠিত হয় মুসলিম সেন্টার সংলগ্ন হাইস্কুল মাঠে। ঈদ জামাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন সিটি মেয়র বিল ডি ব্লাসিও।
ঈদের জামাত শুরুর আগে মেয়র ব্লাসিও বলেন, সকল ধর্মবিশ্বাসী মানুষরা অবাধে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন এই মূল্যবোধে আমরা বিশ্বাসী। আর এ জন্য প্রশাসনের পাশে সকলকে দাঁড়াতে হবে। নিউ ইয়র্ক সিটির সব অধিবাসীর নিরাপত্তাসহ ধর্মীয় সম্প্রীতি অটুট রাখতে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন মেয়র।
বোস্টনের সবচেয়ে বড় ঈদের জামাতে ক্যামব্রিজের কাউন্সিলম্যান নাদিম মিজান তাঁর এলাকার সকল মুসলমানদের পাশে থেকে কাজ করার ঘোষণা দেন। জামাত শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন ক্যামব্রিজের কাউন্সিলম্যান নাদিম মিজান, ফিরোজ খান, গোলাম মোস্তাফা, এ কে ওয়াহিদী, বাংলাদেশ ইসলামিক সেন্টার অব ম্যাসাচুসেটেস (বিআইসিএম) এর সাধারণ সম্পাদক হুমায়ুন মোর্শেদ। জামাত পরিচালনা করেন ইমাম মোহাম্মদ আলী।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রবাসী বাংলাদেশিরা স্বপরিবারে নিকটস্থ মসজিদে গিয়ে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করে। নামাজ শেষে সপরিবারে কোরবানির মাঠে গিয়ে পশু জবাই করেছেন অনেকেই। ভার্জিনিয়ার আলিংটস্থ বায়তুল মোকারম মসজিদে সোমবার পবিত্র ঈদুল আজহার তিনটি জামাতের আয়োজন করা হয়। মসজিদের ইমাম মাওলানা কৌশক আহমেদ জামাতগুলো পরিচালনা করেন। এ ছাড়া একই দিন বৃহত্তর ওয়াশিংটনের
উডব্রিজ, স্প্রিংফিল্ড, লর্টন, আলেকজান্দ্রিয়া, ম্যানাসাস, স্টার্লিং, বেথেসডা, বাল্টিমোর, ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরের মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজ আদায় শেষে ধর্মপ্রাণ প্রবাসীরা নিকটস্থ ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের ক্লিনটন, ভার্জিনিয়ার ম্যানাসাস, পেনসালভেনিয়া সহ বিভিন্ন ফার্মে গিয়ে পশু জবাই করেন।
ম্যারিল্যান্ডের ক্লিনটনের খোলা উন্মুক্ত মাঠে ধর্মপ্রাণ প্রবাসীদের ঢল নামে সবচাইতে বেশি। শত শত প্রবাসী স্বপরিবারে নিকটস্থ মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় শেষে কোরবানির মাঠে চলে যান। সেখানে পছন্দমতো গরু ছাগল ক্রয় করে সকলেই মিলে ধর্মীয় পদ্ধতিতে কোরবানি দেয়। ক্লিনটনের নিকটস্থ ফোর্ট ওয়াশিংটস্থ কোরবানির মাঠেও প্রবাসীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। অনেকেই কোরবানির মাঠেই রান্নার আয়োজন করে। দেশীয় আয়োজনে পশু জবাই শেষে কোরবানির মাঠে রান্না করে পরিবার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধাব মিলে কোরবানির পশুর মাংস দিয়ে ঈদের খাবার গ্রহণ করেন।
নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্য ছাড়াও নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা ও কানেকটিকাট সহ প্রায় সব অঙ্গরাজ্যেই একই দিন ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- নাগরিকত্ব বিল
অসম হিন্দু বাঙ্গালীদের নির্বাচনী টোপ - তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ত্রাহি ত্রাহি অবস্থা আবালবৃদ্ধবনিতা
- উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মন
- লোকসভা ভোটে ইভিএম-ভিভি প্যাড মেশিন থাকবে
- বাংলার সংখ্যালঘুদের এই মুহূর্তে ভরসা মমতা
- খাশোগি বের হন সুটকেসবন্দি লাশ হয়ে
- নাগরিকত্ব
অর্ধ উলঙ্গ প্রতিবাদে এআইউডিএফ - বিয়ের পীড়িতে বসলেন সাংসদ নুসরাত
- Contractual Worker Dies in Tragic Incident at Farakka NTPC
- ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিশ্বঃ খামেনি
- শিকলে বেঁধে রাখা হয়েছে মধ্যবয়স্ক এক আদিবাসী মহিলাকে।
- দু’টির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না: রামদেব
- ভয়াবহ অগ্নিকান্ড
ঢাকায় ভয়াবহ আগুনে লাশের মিছিল - আদিবাসী নৃত্যে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মৌসমের
- জেল থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি
