অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার তরুণ
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭ ০৫ ৫৪ আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭ ০৫ ৫৪
ছেলেকে আটকে রেখে মুক্তিপণের ১৫ লক্ষ টাকা দাবি। ঘটনায় চাঞ্চল্য বংশীহারী এলাকায়। দুষ্কৃতীদের হাত থেকে ছেলেকে উদ্ধারের অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ হন বাবা। মঙ্গলবার ওই ব্যাপারে বংশীহারী খানায় গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। যার জেরে বিপাকে অপহৃতের পরিবার।
উপায়ান্তর না দেখে আইনজীবী মামুন আল রশিদের সহযোগিতায় পুলিশমন্ত্রী থেকে পুলিশের ঊর্ধ্বতন
কর্তৃপক্ষদের সন্ধ্যায় মেল মারফত অভিযোগপত্র দায়ের করেন বংশীহারীর সাহানন্দ এলাকার বাসিন্দা আবুজার রহমান। আর তাতেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষ। এনিয়ে রাতভর তোলপাড় শুরু হয় পুলিশমহলে। বুধবার দুপুরে পুলিশ উদ্ধার করে অপহৃত বছর কুড়ির রফসান জানিকে। বংশীহারী থানায় তাঁর কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
আবুজার রহমানের বক্তব্য, 'আমার পুত্র রফসান সান জানি (২০)। আপাতত বারাসাতের একটি
আইটিআই কলেজে পড়াশোনা করে। সেই সুবাদে আড়াই বছর যাবৎ বারাসাতেই থাকত। উৎসব-অনুষ্ঠানে কখনও বাড়িতে আসত। একমাস আগে ছেলে দুই-তিনদিনের জন্য বাড়িতে আসে, তারপর সে বারাসাতে চলে যায়।' অপহরণের আগে ২৮ জানুয়ারি ছেলের সঙ্গে শেষবার কথা বলেন বাবা। সে ভালো আছে বলে জানতে পারেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এহেন পরিস্থিতিতে মঙ্গলবার বেলা বারোটা নাগাদ ছেলের মোবাইল নম্বর থেকে বাবার কাছে হোয়াটসঅ্যাপে ভিডিও কল আসে। ফোন রিসিভ
করার পরে অপর প্রান্ত থেকে ছেলে কেঁদে বলে, তাকে কেউ অপহরণ করে রেখেছে। জানায় ১৫ লক্ষ টাকা মুক্তিপণ না দিলে তাকে দুষ্কৃতীরা মেয়ে ফেলবে। পরবর্তীতে আরও জানানো হয় ছেলেকে মেরে লাশ গুম করে দেওয়া হবে। থানা-পুলিশ করলে ছেনের পরিণতি ভয়ংকর হবে বলেও হুমকি দেওয়া হয়।
তার কিছুক্ষণ পর ছেলের ফোন থেকে একটি ভিডিও আসে বাবার মোবাইলে। আবুজার রহমানের অভিযোগ, 'ওই ভিডিও-তে দেখা যায় কেউ একজন আমার ছেলেকে মাটিতে ফেলে ভার বুকের উপর বসে
একহাতে পিস্তল তার মুখে গুঁজে রেখেছে। আমার ছেলে কান্না করে প্রাণভিক্ষা চাইছে।'
যদিও বুধবার ছেলেটিকে কোথা থেকে উদ্ধার করা হল এবিষয়ে কেউ মুখ খুলছে না। পুলিশ জানিয়েছে, মালদা জেলা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। আর বারাসাত থেকে মালদায় কেন এল এই পড়ুয়া। এই প্রশ্নও উঠছে। এরসঙ্গে অন্য কোনও যোগসাজশ আছে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে। মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্যকে বারংবার ফোন করা হলে ফোনটি। ধরেননি।
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- নাগরিকত্ব বিল
অসম হিন্দু বাঙ্গালীদের নির্বাচনী টোপ - তীব্র দাবদাহে অতিষ্ঠ জনজীবন, ত্রাহি ত্রাহি অবস্থা আবালবৃদ্ধবনিতা
- উচ্চমাধ্যমিকে যুগ্মভাবে প্রথম শোভন মন্ডল ও রাজর্ষি বর্মন
- লোকসভা ভোটে ইভিএম-ভিভি প্যাড মেশিন থাকবে
- বাংলার সংখ্যালঘুদের এই মুহূর্তে ভরসা মমতা
- খাশোগি বের হন সুটকেসবন্দি লাশ হয়ে
- নাগরিকত্ব
অর্ধ উলঙ্গ প্রতিবাদে এআইউডিএফ - বিয়ের পীড়িতে বসলেন সাংসদ নুসরাত
- Contractual Worker Dies in Tragic Incident at Farakka NTPC
- ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে বিশ্বঃ খামেনি
- শিকলে বেঁধে রাখা হয়েছে মধ্যবয়স্ক এক আদিবাসী মহিলাকে।
- দু’টির বেশি সন্তান হলে ভোটাধিকার থাকবে না: রামদেব
- ভয়াবহ অগ্নিকান্ড
ঢাকায় ভয়াবহ আগুনে লাশের মিছিল - আদিবাসী নৃত্যে নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থী মৌসমের
- জেল থেকে ছাড়া পেলেন আসিয়া বিবি
