অনাথ দুই শিশুর মুখে ভাত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে
হক নাসরিন বানু
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯ ০৭ ০৭ ২৪ আপডেট: ১৫ মার্চ ২০১৯ ০৭ ০৭ ২৪
অনাথ দুই শিশুর মুখে ভাত অনুষ্ঠান পর্ব ধুম ধামের সাথে পালন করলেন মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসক ও নার্সেরা। জন্মের পর থেকে ওদের আশ্রয়স্থান মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল । মা-বাবাহীন ওই শিশুদের অভিভাবক চিকিৎসক-নার্সেরা। উলুধ্বনি দিয়ে মুখে ভাত দেওয়ার অনুষ্ঠানপর্ব পালন করলো মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। পুরনো প্রথা মেনেই মেডিকেল কলেজের ডেপুটি সুপার এবং এক মেডিকেল অফিসার দুই শিশুর মামা হয়ে মুখে ভাত দিলেন। বৃহস্পতিবার দুপুরে মেডিকেল কলেজের 'মাতৃমা' ভবনে দুই শিশুর মুখে ভাত অনুষ্ঠান পালন করলেন মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। উপস্থিত ছিলেন ডাঃ জ্যোতিষ চন্দ্র দাস, মেডিকেল অফিসার ডাঃ দেবব্রত বিশ্বাস সহ মাতৃমা বিভাগের অন্যান্য চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে, ছয় মাসের দুই শিশুকে রায় এবং রিশু নামে ডাকেন মাতৃমা বিভাগের নার্স থেকে চিকিৎসকেরা । দুজনের মধ্যে একটি শিশু ছেলে আর একটি মেয়ে। যদিও তাদের এখনো নামকরণ হয় নি। এই দুই শিশুর দেখাশোনা 'মাতৃমা' বিভাগ থেকে করা হয় । ওই দুই শিশুর জন্মের পর তাদের মেডিকেল কলেজে সদ্যোজাত অবস্থায় ফেলে পালিয়ে গিয়েছিল মায়েরা । আর তারপর থেকেই নার্সদের কাছেই মানুষ ওই দুই শিশু। এরপর মেডিকেল কলেজের শীর্ষ কর্তাদের উদ্যোগে ওই শিশুর মুখে ভাত দেওয়ার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ।
এদিন যেভাবে মেডিকেল কলেজের 'মাতৃমা' বিভাগে ওই দুই শিশুর মুখে ভাত দেওয়ার অনুষ্ঠান পালন করেছেন চিকিৎসক-নার্সসেরা তা চোখ ধাঁধানোর মতোনই । শিশুদের থাকার ঘরটি বেলুন দিয়ে সাজানো হয়। রীতিমতো দশ রকমের সবজি-তরকারি, দামি চালের ভাত, ইলিশ পাতুরি, কাতল মাছ, খাসির মাংস, পায়েশ , মিষ্টি এইসব রকমারি খাবারের আয়োজনে ছিল। এছাড়াও ওই দুই শিশুকে দারুন ভাবে সাজানো হয়। মাথায় টোপর, গলায় ফুলের মালা পড়ানো হয়। তার সঙ্গে নতুন জামাকাপড়ে সাজিয়ে চিকিৎসকেরা নিজেদের কোলে বসিয়ে মামা হয়ে মুখে ভাত তুলে দেন । সাথে পড়ার বই, কলম থেকে শুরু করে পয়সা তামার পাত্রে রেখে ধর্মীয় রীতি অনুযায়ী ওই শিশুদের হাতে স্পর্শ করতেও দেওয়া হয়।
মালদা মেডিকেল কলেজের ডেপুটি সুপার ডাঃ জ্যোতিষ চন্দ্র দাস জানিয়েছেন, নিউনেটাল বিভাগে ওই শিশুরা ছিল ।মেডিকেল কলেজে ছয়টি শিশু রয়েছে । তাদের মধ্যে দুই শিশুর বয়স ছয় মাস হয়েছে। নার্সিংস্টাফ, চিকিৎসক , স্বাস্থ্যকর্মীরা স্নেহের সঙ্গে তাদের মানুষ করছেন। ওই দুই শিশুকে নিয়ে এদিন অন্নপ্রাশনের কর্মসূচি নেওয়া হয় । পরবর্তীতে এই শিশুদের সরকারি হোমে পাঠানোর ব্যবস্থা করা হবে । এই শিশুদের পুনর্বাসন ভালো জায়গায় হলে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে । মেডিকেল কলেজের প্রত্যেক চিকিৎসক-নার্স , স্বাস্থ্যকর্মীরা এই কামনা করেই ওদের আশীর্বাদ করেছেন। চিকিৎসকদের কোলে অনাথ দুই শিশুর মুখে ভাত অনুষ্ঠান পর্ব।
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- সৌদির চাকরি ছেড়ে UPSC জয়, বিতর্কে বুশরা বানু
- মালদার প্রয়াত সাংবাদিক বাবুল হককে স্মরণ, টাউন হলে স্মরণসভা
- ধরমপুর পঞ্চায়েতে প্রধানের পদ শূন্য, উপপ্রধান লতিকা মণ্ডলকে দায়িত্ব
- গঙ্গা ভাঙন-বন্যা কবলিত এলাকা পরিদর্শনে ঈশা খান চৌধুরী
- ধুলিয়ান পুরসভায় পালাবদল, ১৫-০ ভোটে পুরপ্রধান আনোয়ার সাদাত
- রাতে রাস্তায় বাস রাখলে ৭০০ টাকা নাইট পার্কিং ফি, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন সিং
- ভূতনির বানভাসি মানুষের পাশে ইশা খান চৌধুরী, নৌকায় দুর্গত এলাকা পরিদর্শন
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- চাঁচল কলেজে বসন্ত উৎসব
- অনাথ দুই শিশুর মুখে ভাত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে
- শিশুদের মধ্যে ঈশ্বর বিরাজমান।
- ইন্টারনেটে ভাইরাল শুভশ্রীর ছবি
- বিশ্বের দীর্ঘতম মানুষ জিন্নাত বিএসএমএমইউতে
- নেশা মুক্ত সমাজ গড়তে বিশেষ উদ্যোগ গ্রামবাসীদের।
- চড়ক পূজা কে কেন্দ্র করে বেরিয়ে পড়েছে গাজন সন্ন্যাসীরা
- ২৬ জানুয়ারী কি জানে না গোটা গ্রাম
- মহানন্দা নদী দূষণমুক্ত করতে সরব এলাকাবাসী
- টোটো যানজট রুখতে জেলা প্রশাসনের কড়া দাওয়াই
- চাঁচলের মহানন্দা নদীতে তলিয়ে গেল নৌকা, উদ্ধার সাত,নিখোজ পঞ্চাশ
- হরিশ্চন্দ্রপুরে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের ঝুলন্ত দেহ উদ্ধার।
- ভারত এই মুহূর্তে ইতিহাসের নিকৃষ্টতম জল সংকটের মুখোমুখি
- কাঠমিস্ত্রির সর্বস্ব লুট করে পালালো দুষ্কৃতীরা
- পুরাতন মালদা পৌরসভার পৌর নাগরিকদের স্বার্থে উন্নয়নমুখী এক গুচ্ছ
