ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ১৬ জুন ২০২৬   আষাঢ় ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

সবেলা ও ক্রেতা সুরক্ষা মেলার শুভ উদ্বোধনে মন্ত্রী সৌমেন মহাপাত্র

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১ ২০ ০৮ ১০   আপডেট: ১৯ জানুয়ারি ২০২১ ২০ ০৮ ১০

শ্রীকৃষ্ণ মাইতি, তমলুক, পূর্ব মেদিনীপুর : মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে এই মেলা। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি বিভাগ পঃ বঃ সরকারের উদ্যোগে, পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ও তাম্রলিপ্ত পৌরসভার সহযোগিতায় পূর্ব মেদিনীপুর জেলা সবেলা ও ক্রেতা সুরক্ষা মেলা অনুষ্ঠিত হল তাম্রলিপ্ত রাজ ময়দানে। মেলা চলবে ১৯শে জানুয়ারী থেকে ২৫শে জানুয়ারী পর্যন্ত চলবে।  মেলার বর্ণাঢ্য শোভাযাত্রা শুভ সূচনা শুরু হয় তাম্রলিপ্ত পৌরসভা থেকে রাজময়দান পর্যন্ত,  শোভাযাত্রা শুভ সূচনা করেন তাম্রলিপ্ত পৌরসভা পৌরপিতা, দীপেন্দ্র নারায়ণ রায়। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানে মেলার শুভ উদ্বোধন করেন জনস্বাস্থ কারিগরি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী সৌমেন মহাপাত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা শাসক সুদীপ্ত পোড়েল, তাম্রলিপ্ত পৌরসভার প্রশাসক দীপেন্দ্র নারায়ণ রায়, তমলুক পঞ্চায়েত সমিতির সভাপতি কাজল কর, দিব্যেন্দু রায়, চঞ্চল খাঁড়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সৌমেন মহাপাত্র বলেন, এই মেলা অনেক আগেই শুরু হয়েছিল, বর্তমানে এই মেলা অন্যমাত্রা লাভ পেয়েছে। মহিলাদের আরো এগিয়ে আসতে হবে। বাংলায় আর্থসামাজিক পরিকাঠামো উন্নয়ন মহিলাদের ভূমিকা রয়েছে। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের প্রতিটি ক্ষেত্রে মহিলাদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষিত করে জনপ্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছে। এই জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর