ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ১২ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৭ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মার্কিন অ্যাটর্নি জেনারেল বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮ ১০ ১০ ২৭   আপডেট: ৮ নভেম্বর ২০১৮ ১০ ১০ ২৭

মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে ছেঁটে ফেললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার স্থলে চিফ অব স্টাফ মাথ্যু হুইটাকেরকে দায়িত্ব দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর দিনই রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তাকে সরানোর সিদ্ধান্ত নিলেন দেশটির প্রেসিডেন্ট।

স্থানীয় সময় বুধবার এক টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট। টুইটারে তিনি লেখেন- সেশনসকে এতদিন দায়িত্ব পালন করার জন্য ধন্যবাদ। তার মঙ্গল কামনা করছি।

ট্রাম্প টুইটবার্তায় আরও জানান, সেশনসকে অস্থায়ীভাবে সরিয়ে দেয়া হয়েছে। তার স্থানে চিফ অব স্টাফ মাথ্যু হুইটাকেরকে দায়িত্ব দেয়া হচ্ছে। হুইটাকের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্ত করতে গিয়ে বিতর্কিত হয়েছেন।

প্রসঙ্গত, শীর্ষ আইনপ্রণেতার সম্পর্কে বিভিন্ন সময়ে তীব্র ভাষায় সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রীয় প্রধান আইন কর্মকর্তার পদে সেশনসকে যে ট্রাম্প সহ্য করতে পারছিলেন না, সেটি স্পষ্টই বোঝা গেছে বিভিন্ন সময়ে তার দেয়া বক্তব্যে।

প্রেসিডেন্টের নির্দেশে পদত্যাগপত্র জমা দিয়েছেন সেশনস। তবে তারিখবিহীন পদত্যাগপত্রে সেশনস যে স্বেচ্ছায় পদত্যাগ করেননি, সেটি স্পষ্ট ধরা পড়েছে।

তবে বরখাস্তের ঘটনা যে খুব স্বাভাবিক প্রক্রিয়াই ঘটেছে মোটেও তেমনটি নয়। কারণ এর পেছনে রয়েছে ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তার পক্ষে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের ব্যাপারে বিচার বিভাগের তদন্ত নিয়ে ট্রাম্প ক্ষুব্ধ হন।

আলাবামার সাবেক সিনেটর আগে ট্রাম্পের সমর্থক ছিলেন। তিনি ওই চিঠিতে লিখেছিলেন- ‘প্রিয় প্রেসিডেন্ট আপনার অনুরোধে আমি আমার পদত্যাগপত্র জমা দিচ্ছি।

রিপাবলিকান প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন- ‘সবচেয়ে বড় কথা আমি অ্যাটর্নি জেনারেল থাকার সময় আমরা আইনের শাসনকে বলবত রেখেছি।

 সূত্র: বিবিসি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর