গৃহবধূকে অপহরণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি
হক নাসরিন বানু
প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০১৯ ২১ ০৯ ৪৫ আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ২১ ০৯ ৪৫
গৃহবধূকে অপহরণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের
গ্রেপ্তারের দাবিতে থানায় বিক্ষোভ ও পথ অবরোধ।
মালদা:
এক গৃহবধূকে অপহরণ করে খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সোমবার মালদা হবিবপুর থানার সামনে বিক্ষোভ দেখাল খোঁচাকান্দর গ্রামের মহিলারা। পাশাপাশি এদিন তার মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধও করে। উল্লেখ্য, গত শুক্রবার খোঁচাকান্দরের বাবুপাড়ার একটি পুকুর থেকে ওই বধুর পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত বধূর নাম সনকা মন্ডল (২৫)। মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের খোঁচাকান্দর গ্রামে তার বাড়ি। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ওই বধুকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। বধুর স্বামীর অভিযোগের ভিত্তিতে খোঁচাকান্দর বাবুপাড়া এলাকার এক ব্যক্তিকে রবিবার গভীর রাতে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম বাসু মন্ডল। ধৃতকে সোমবার মালদা জেলা আদালতের সিজেএমের এজলাসে তোলা হয়। সরকারি আইনজীবী উৎপল মণ্ডল বলেন, "ধৃত বাসু মন্ডলকে তিন দিনের জন্য হেফাজতে চেয়েছিল পুলিশ। বিচারক তা মঞ্জুর করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রায় চার বছর আগে সনকা মন্ডল এর সঙ্গে বিয়ে হয়েছিল হবিবপুর ব্লকের খোঁচা কান্দরের বাসিন্দা ভবানী মন্ডলের। তাদের একটি পুত্র সন্তান রয়েছে। সনকাদেবী খোঁচাকান্দর বাবুপাড়া এলাকার একটি বেসরকারি স্কুলে কাজ করত। গত তিন তারিখ স্কুলে যাওয়ার উদ্দেশ্যে সকাল সাড়ে সাতটা নাগাদ বাড়ি থেকে সাইকেল নিয়ে সনকা বের হয়েছিলেন। কিন্তু তারপর থেকে আর তার খোঁজ মেলেনি। স্কুলেও সেদিন তিনি যাননি। যদিও খোঁচাকান্দর বাবুপাড়া এলাকায় রাস্তার পাশে তার সাইকেল, মোবাইল ফোন, পায়ের চটি, ব্যাগ সমস্ত কিছু পড়েছিল। দিনভর খোঁজাখুঁজি করেও সনকার কোনো খোঁজ না পেয়ে তার বাবা মনি মন্ডল সেদিন রাতে হবিবপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। কিন্তু সনকার সন্ধান মেলেনি। শুক্রবার বিকেল নাগাদ খোঁচা কান্দর বাবুপাড়া গ্রামেরই একটি পুকুরে সনকার মৃতদেহ ভেসে থাকতে দেখেন গ্রামবাসীরা। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সনকার গলা শাড়ি আচল দিয়ে পেঁচানো ছিল। মৃতদেহ উদ্ধারের পর সনকার স্বামী ভবানী মন্ডল হবিবপুর থানা স্ত্রীকে খুন করার অভিযোগ দায়ের করেন। ভবানীর অভিযোগ, তার স্ত্রীকে প্রথমে অপহরণ করা হয়েছিল ও পরে শ্বাসরোধ করে খুন করে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছিল। হবিবপুর থানার পুলিশ রবিবার রাতেই খোঁচা কান্দর বাবুপাড়ার বাসিন্দা বাসু মন্ডল নামে এক যুবককে গ্রেফতার করে। পুলিশের দাবি, ওই খুনের ঘটনায় বাসুর সঙ্গে আরো এক ব্যক্তি জড়িত রয়েছে। তদন্তের স্বার্থে সেই নাম প্রকাশ্যে আনতে চাইছে না তারা। জেলা পুলিশের এক কর্তা বলেন, "সনকা মন্ডল নামে এক গৃহবধূকে অপহরণ করে খুনের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে। ওই ঘটনায় জড়িত সন্দেহে আরো একজনকে খোঁজা হচ্ছে।"
এদিকে ওই খুনের ঘটনায় জড়িত সকলকে গ্রেফতারের দাবিতে এদিন সকাল থেকে হবিবপুর থানার সামনে বিক্ষোভ দেখায় খোচাঁকান্দর গ্রামের মহিলারা। তার রাস্তাও অবরোধ করে। আলো সরকার, মিনতি দাস, সুমিতা সরকার সহ মহিলারা বলেন, সনকাকে নৃশংস ভাবে খুন করা হয়েছে। ওই ঘটনায় জড়িত সকলকে যদি পুলিশ গ্রেপ্তার না করে তবে আরও বড় আন্দোলনে নামবেন তারা।
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- বিজ্ঞাপনচিত্রে অপূর্ব-তানিয়া বৃষ্টি
- ঢাকা লিট ফেস্টে ‘মান্টো’
- বইয়ের উপর ভিত্তি করে নির্মিত ১৫টি বলিউড সিনেমা
- ২৭টি আসন্ন বলিউড চলচ্চিত্র
- দুস্থ অসহায় মানুষের পাশে অনাথ আশ্রম
- উত্তরবঙ্গের সর্ববৃহৎ বাউল উৎসব ও সাধু মেলা
- লিটল ম্যাগাজিন মেলায় কবিতা পাঠ কবি ফারুকের
- লোকসংস্কৃতি ও যাত্রা উৎসব
- শীতের আমেজ গায়ে মেখে ঘরে ঘরে পিঠেপুলি, অনন্য মকর সংক্রান্তি
- ন্যায্য পারিশ্রমিকের দাবিতে কর্মবিরতি মালদা মেডিকেল কলেজে
- বহরমপুরে পণ্ডিত অরুণ ভাদুড়ীর স্মরণ সভা
- সিসিমপুরের নতুন সিজনে সোহা
- ইন্টারনেটের যুগে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার সিনেমা হল
- মালদা কলেজের ছাত্রছাত্রীদের বসন্ত উৎসব, আবিরের নাচে-গানে মৌসুম
- নতুন গান নিয়ে আসছেন ফারিয়া
