ঋতব্রত শিবিরে অনুব্রত-কাজল, বদলে গেল বীরভূমের সমীকরণ
Altamas Kabir
প্রকাশিত: ১১ জুলাই ২০২৬ ১৯ ০৭ ১০ আপডেট: ১১ জুলাই ২০২৬ ১৯ ০৭ ১০
রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর নতুন সমীকরণে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে বীরভূমের রাজনীতিতে। দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অনুব্রত মণ্ডল ও কাজল শেখ এখন একই শিবিরে। সূত্রের খবর, অনুব্রত মণ্ডল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরে যোগ দিয়ে বীরভূম জেলা সভাপতির দায়িত্ব পেতে চলেছেন। এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন প্রাক্তন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।
একসময় বীরভূমে সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে অনুব্রত ও কাজলের প্রকাশ্য বিরোধ রাজনৈতিক মহলে বহুল আলোচিত ছিল। সেই দ্বন্দ্ব মেটাতে অতীতে একাধিক উদ্যোগ নেওয়া হলেও স্থায়ী সমাধান হয়নি। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দুই নেতার একই শিবিরে অবস্থান নতুন জল্পনার জন্ম দিয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, শিবির পরিবর্তনের নেপথ্যে ব্যক্তিগত ও রাজনৈতিক নিরাপত্তার প্রশ্ন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। বিরোধীদের দাবি, একাধিক মামলার চাপ এবং ভবিষ্যতের রাজনৈতিক অবস্থান সুরক্ষিত করতেই বহু নেতা নতুন শিবিরের পথে হাঁটছেন। যদিও এই ব্যাখ্যা মানতে নারাজ সংশ্লিষ্ট নেতাদের একাংশ।
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল ও তাঁর পরিবারের বিরুদ্ধে তদন্তের প্রসঙ্গও নতুন করে আলোচনায় এসেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে ভবিষ্যতের রাজনৈতিক ও আইনি লড়াই মাথায় রেখেই অনুব্রতের এই সিদ্ধান্ত।
এদিকে, শুধু অনুব্রত-কাজল নন, অতীতে একে অপরের বিরোধী হিসেবে পরিচিত আরও কয়েকজন নেতাকেও এখন একই রাজনৈতিক মঞ্চে দেখা যাচ্ছে। ভোট-পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন স্তরে নতুন সমীকরণ তৈরি হওয়ায় পুরনো দ্বন্দ্ব অনেক ক্ষেত্রেই গুরুত্ব হারাচ্ছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের।
অন্যদিকে, একসময় শাসকদলের ঘনিষ্ঠ বলে পরিচিত একাধিক নেতার শিবির পরিবর্তন রাজ্যের রাজনীতিতে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে এই পুনর্বিন্যাস রাজ্যের সাংগঠনিক ও নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
