ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ১৬ জুন ২০২৬   আষাঢ় ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বস্ত্র বিতরণ সিভিক ভলেন্টিয়ার

বস্ত্র বিতরণ সিভিক ভলেন্টিয়ার

আব্দুল হাই

প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০ ১৭ ০৫ ২২   আপডেট: ২২ অক্টোবর ২০২০ ১৭ ০৫ ২২

আব্দুল হাই, বাঁকুড়াঃ - অসহায় মানুষদের পাশে দাড়িয়ে মানবিকতার পরিচয় দিলেন বাঁকুড়া জেলার ইন্দাস থানার করিশুন্ডা অঞ্চলের সিভিক ভলেন্টিয়াররা ।বাঁকুড়া জেলার ইন্দাস থানার করিশুন্ডা সিভিক ভলেন্টিয়াররা কিছুদিন আগে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এক রক্তদান শিবিরে রক্তদান করেন বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে কিছু অর্থ দেওয়া হয় সেই জমানো অর্থ থেকে ও কিছু সহৃদয় ব্যক্তির সহযোগিতায় অসহায় দুঃস্থ দীন দরিদ্র সাধারন মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দিলেন তারা । বর্তমান কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে যখন গোটা বিশ্বের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন আগামী দিনের ভবিষ্যৎ নিয়ে । এমতাবস্থায় কাজ হারিয়ে অনেকেই নিঃস্ব হয়ে পড়েছেন সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে শহর থেকে গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষগুলোকে । তাছাড়া সামনেই আসছে দুর্গোৎসব পেটে খাবার জোটে না তার ওপর পুজোতে ছেলেমেয়ে এবং বাড়ির আত্মীয় স্বজনদের নতুন জামা কাপড় কি করে আসবে , এমতাবস্থায় সেই সমস্ত অসহায়-দুস্থ সাধারণ মানুষ গুলোর কথা চিন্তা করে এগিয়ে এসেছেন করিশুন্ডা অঞ্চলের সিভিক ভলেন্টিয়াররা ও কিছু এই এলাকার সহৃদয় ব্যক্তি। তাদের নিজেদের উদ্যোগে বাঁকুড়া জেলার ইন্দাস থানার করিশুন্ডা অঞ্চলের গোবিন্দপুর বাজারে ১০৫ জন দুঃস্থ অসহায় গরীব মানুষদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হল। পুজোর আগে নতুন জামা কাপড় পেয়ে দারুণ খুশি। তাদের এই উদ্যোগকে আমরাও কুর্নিশ জানাই । 

 সেখ সুকুর ও সন্ধ্যা মালিক নামে ব্যক্তিরা বলেন, কাজ নেই আর্থিক অনটনের মধ্যে রয়েছি তার ওপর সামনে পুজো এখান থেকে নতুন বস্ত্র পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত । এই পোশাক পড়ে পুজোতে ঘুরতে পারবো তাদের এই উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই ।আজকের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস থানার এস আই মনোরজ্ঞন নাগ, পি এস আই অরিন্দম সেনাপতি, বিশিষ্ট সমাজসেবি শেখ হামিদ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর