ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

জন্মদিনে আজ কি করছেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০১৮ ১৫ ০৩ ৪৮   আপডেট: ১১ অক্টোবর ২০১৮ ১৫ ০৩ ৪৮

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। আজ তার জীবনে নতুন বসন্তের ডাক এসেছে। রঙিন জীবনের নতুন অধ্যায়ে পা রাখছেন তিনি। মানে আজ তার জন্মদিন। ছোট বেলা আর মিডিয়া জীবনে প্রতি বছর নিজের জন্মদিনটা মোটামুটি ঘটা করে পালন করলেও এবার হচ্ছে ব্যতিক্রম। 

শাকিব খানের সঙ্গে ডিভোর্স হবার পর আজ ১১ অক্টোবর প্রথম জন্মদিনের মুখোমুখি হতে যাচ্ছেন অপু বিশ্বাস। তবে এই বিষয়টি মোটেও প্রভাব ফেলছে না ঢাকাই সিনেমার সফল এ নায়িকার মনে। পুত্র আব্রাম খান জয়কে নিয়ে আনন্দময় একটি দিনের অপেক্ষায় রয়েছেন তিনি।

ব্যক্তিগতভাবে দিনটিকে ঘিরে তার কোনো পরিকল্পনা নেই। তবে তার ভক্ত অনুরাগীরা তার জন্য নানা আয়োজন করবে বলে জানা গেছে। দিনটিকে ঘিরে কিছুটা আবেগী হলেও এর কারণ নিজের মনেই সীমাবদ্ধ রাখতে চান তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘জয়কে নিয়ে ঘুরবো, খাবো। ও হবার পর থেকে আমার সবকিছুতেই আনন্দ। ছেলের মুখের দিকে তাকিয়ে আমি অনেক কিছুই সহ্য করেছি। ওর মুখটা আমার জন্য আনন্দের মানচিত্র।

 ও পাশে আছে, এই ভাবনা অনেক কিছুর অভাব মুছিয়ে দেয়। জন্মদিনের প্রথম প্রহরে ওর মুখ দেখব, ওর সাথে থাকব এটাই উৎসবের মতো আমার কাছে। তবে মাকে মিস করবো। তিনি এখন বগুড়াতে। জন্মদিনের মতো বিশেষ দিনে মাকে কাছে পেলে ভালো লাগে।’

জন্মদিনে তেমন বিশেষ কোনো আয়োজন করছেন না জানিয়ে অপু জাগো নিউজকে আরও বলেন, ‘আগের জন্মদিনগুলোকে গুরুত্ব দিতাম। অনেককে ফোন করে দাওয়াত দিতাম। বন্ধু-বান্ধব আসতো, ফিল্মের লোকেরাও আসতেন। কিন্তু জয় জন্মাবার পর থেকে আমার জন্মদিন আলাদা গুরুত্ব পায়না। কারণ ওর আর আমার জন্মদিনটা খুব কাছাকাছি। ওর জন্মদিনে পার্টি করে নিজেরটা আর করতে ইচ্ছে করে না।’

অপু বিশ্বাস জানান, তার বেশ ক’জন ভক্ত মিলে তাকে জন্মদিনে সারপ্রাইজ দিতে চাইছেন। আজ একটি রেস্তোরাঁয় অপুকে আমন্ত্রণও জানিয়েছেন তারা। সেই সারপ্রাইজ সম্পর্কে অপু বলেন, ‘অভিনেত্রী হিসেবে এটাই বিশেষ প্রাপ্তি, ভক্তদের ভালোবাসা। সবার কাছে দোয়া চাই আমার ছেলেকে নিয়ে যেন সবসময় ভালো থাকতে পারি।’

অতীত নিয়ে তার কোনো ভালো বা মন্দ লাগা নেই। আদরের ধন একমাত্র পুত্র জয় আর মাকে ঘিরেই এখন তার পুরো পৃথিবী। আর এই জন্মদিনে সবার দোয়া চেয়েছেন অপু। সোনালীনিউজ পরিবারের পক্ষ থেকে রইল এই জনপ্রিয় নায়িকার প্রতি ফুলেল শুভেচ্ছা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর