ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৮ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ

আন্তর্জাতিক ডেস্ক 

প্রকাশিত: ৬ নভেম্বর ২০১৮ ১৫ ০৩ ১০   আপডেট: ৬ নভেম্বর ২০১৮ ১৫ ০৩ ১০

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প কেমন দেশ পরিচালনা করেছেন তার মূল্যায়ন হবে। 

বেসরকারি সংস্থা ‘দ্য অ্যামেরিকান প্রেসিডেন্সি প্রজেক্ট’র তথ্য মতে, গত ২১টি মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের দল মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস'-এ মাত্র তিনবার আসন বাড়াতে পেরেছে। আর কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পেরেছে মাত্র পাঁচবার।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে হওয়া দুই মধ্যবর্তী নির্বাচনেই ডেমোক্র্যাট দল হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ও সিনেটে আসন হারায়।

মঙ্গলবারের নির্বাচনে ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস'-এ সব আসনে (৪৩৫) নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি ২৩৫ আসনে প্রতিনিধিত্ব করছে। ডেমোক্র্যাট দলের আছে ১৯৩টি। এটির নিয়ন্ত্রণ পেতে কোনও দলকে ২১৮টি আসনে জিততে হয়।

সিনেটের আসন সংখ্যা ১০০টি। বর্তমান সিনেটে রিপাবলিকানদের আসন সংখ্যা ৫১টি। আর ডেমোক্র্যাটদের ৪৭টি। বাকি দুজন স্বতন্ত্র প্রার্থী। অর্থাৎ মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই ডোনাল্ড ট্রাম্পের সংখ্যাগরিষ্ঠতা আছে। তাই তিনি একের পর এক বিল সহজে পাস করিয়ে নিতে পেরেছেন।

এই নির্বাচনের পর হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের পক্ষে আসতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। আর সিনেটে রিপাবলিকানদের আসন আরও বাড়বে বলে তাদের ধারণা। কারণ, ১০০ আসনের সিনেটে মাত্র ৩৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

এর মধ্যে ২৪টি আসনই ডেমোক্র্যাটদের দখলে আছে। ফলে রিপাবলিকানদের দখলে থাকা মাত্র নয়টি আসনে মঙ্গলবার ভোট হবে। সেক্ষেত্রে রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের কিছু আসন এবার বাগিয়ে নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: ডয়চে ভেলে

আরএম/জেডএস/এমটিআই

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর