‘কওমি জননী’ শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধিতে ভূষিত করা হয়েছে। আজ রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শোকরানা মাহফিলে কওমি মাদ্রাসা শিক্ষাবোর গওহরডাঙ্গার চেয়ারম্যান ও গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন শেখ হাসিনাকে এই উপাধি দেন।
০১:৫২ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
সংলাপ চেয়ে ফের ঐক্যফ্রন্টের চিঠি
আবারো আলোচনায় বসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন। প্রথম সংলাপের ‘অসম্পূর্ণ আলোচনা সম্পূর্ণ’ করতে রোববার দুপুরে কামাল হোসেনের স্বাক্ষরিত ওই চিঠি ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে পৌঁছে দেন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক। আওয়ামী লীগ কার্যালয়ের অফিস সহকারী আলাউদ্দিন ও বিএম মাসুদুল হাসান ওই চিঠি গ্রহণ করেন।
০১:৪৬ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
খালেদার প্যারোলে মুক্তির জন্য বিএনপি আলোচনা করতে পারে : কাদের
সংলাপের বেশ কিছু দাবী মেনে নেওয়া হচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপ ব্যর্থ হয়েছে তা বলা যাবে না। সংলাপের দাবী অনুযায়ী সভা সমাবেশের অনুমতি দেয়া হচ্ছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্যারোলে মুক্তি পেতে চাইলে বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করতেই পারেন। সচিবালয়ে রোববার সকালে নিজ কার্যালয়ে সমসাময়িক প্রসঙ্গে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
০১:১৮ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
রাজশাহীতে ট্রাক চাপায় নিহত ২
রাজশাহীর পুঠিয়ায় ট্রাক চাপায় দুই যুবক নিহত হয়েছেন। এরা মোটর সাইকেল আরোহী। রোববার সকাল ৮টার দিকে উপজেলার তারাপুর এলাকার রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় পুলিশ জানায়।
০১:০৪ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
ফখরুলদের জামিনের বিরুদ্ধে শুনানি পেছাল
হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আট শীর্ষ নেতাকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানির দিন পিছিয়েছে। সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে মামলাগুলো করা হয়।
১২:৫৮ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
পাকিস্তান ছাড়লেন আসিয়ার আইনজীবি
ব্লাসফেমি মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসিয়া বিবিকে গত বুধবার বেকসুর খালাস দেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। এ মামলায় আসিয়া বিবির পক্ষের আইনজীবি সাইফুল মালুক নিরাপত্তাহীনতার আশঙ্কায় পাকিস্তান ছেড়েছেন।
১২:২১ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ টেস্ট উইকেট শিকারী তাইজুল
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে টাইগার স্পিনার তাইজুল ইসলাম এক নতুন উচ্চতায় উথে এসেছেন। জিম্বাবুয়ের রেজিস চাকাভার উইকেট নিয়ে তিনি পেসার শাহাদাত হোসেনকে টপকে বাংলাদেশের টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেছেন।
১২:২০ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
শুকরানা মাহফিলে প্রধানমন্ত্রী
সোহরাওয়ার্দী উদ্যানে শুকরানা মাহফিলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বেলা পৌনে ১১টার দিকে তিনি শোকরানা মাহফিলে পৌঁছান। প্রধানমন্ত্রীর পাশে মঞ্চে বসেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং নৌমন্ত্রী শাহজাহান খান।
১২:১৪ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
চা বিরতির পরে প্যাভিলিয়নে মুশফিক
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ২৮২ রানের জবাবে বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল চা বিরতির পরেও অব্যাহত রয়েছে। মুশফিকুর রহিমের উইকেট পতনের পর এখন পর্যন্ত টাইগারদের স্কোর ৬ উইকেটে ৮২ রান।
১১:২৩ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
শান্তর দারুণ ক্যাচে চাকাভার বিদায়
সিলেটে শুরু হওয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে নাজমুল হোসেন শান্ত দারুণ এক ক্যাচ নিয়ে চাকাভাকে প্যাভিলিওনের পথ দেখিয়েছেন। এখন পর্যন্ত জিম্বাবুয়ের স্কোর ৬ উইকেটে ২৬৫ রান।
১১:০২ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
টঙ্গীতে জেএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে আহত
টঙ্গীতে চাপাতির কুপে এক জেএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন। টঙ্গী পূর্ব থানার ওসি জানান, খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে শনিবার সন্ধ্যায় পূর্ব আরিচপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম প্রত্যয়। সে আরিচপুরের মো. শাহজাহান কবিরের ছেলে। উত্তরার শহীদ একাডেমি থেকে সে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছিল।
১১:০২ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
এ বছরের সেরা করদাতা মাশরাফি-সাকিব-তামিম
বাংলাদেশ ক্রিকেট দলের তিন তারকা ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল এ বছর সেরা করদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন।
১০:৪২ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
ফের সংলাপ চেয়ে আজ প্রধানমন্ত্রীকে চিঠি দেবেন ড. কামাল
ফের সংলাপ চেয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আজ রোববার চিঠি দেবেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
১০:১৮ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
শোকরানা মাহফিল শুরু
প্রধানমন্ত্রীর সংবর্ধনাকে কেন্দ্র করে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে শোকরানা মাহফিল। শোকরানা মাহফিলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকাল নয়টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিল শুরু হয়।
১০:১২ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
১০:০৯ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
শাহবাগ অভিমুখে জনস্রোত
প্রধানমন্ত্রীর সংবর্ধনাকে কেন্দ্র করে শাহবাগ অভিমুখে জনস্রোত তৈরি হয়েছে। সারা দেশ থেকে দলে দলে ছুটে আসছেন আলেমরা। ফজরের নামাজের পর থেকেই তারা আসতে শুরু করেছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আলেমদের জনস্রোত। তবে সকাল ৯টার মধ্যেই সোহরাওয়ার্দী উদ্যান প্রায় পরিপূর্ণ হয়ে গেছে।
১০:০০ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
ক্লাব ফুটবল: জয়-পরাজয়-ড্রয়ের স্বাদ পেল যারা
ইউরোপের ক্লাব ফুটবলে গতকাল বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জয়ের দেখা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাস।
০৯:৪৫ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
শাহবাগ এলাকায় কঠোর নিরাপত্তা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে শাহবাগ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দেয়ায় সোহরাওয়ার্দী উদ্যানে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
০৯:৩৫ এএম, ৪ নভেম্বর ২০১৮ রোববার
পাকিস্তানের নাগরিকত্ব পাবেনা সানিয়া মির্জার ছেলে
হায়দারাবাদের রেনবো হাসপাতালে গত ৩০ অক্টোবর সকালে টেনিস তারকা সানিয়া মির্জা পুত্র সন্তানের জন্ম দেন৷ বাবা পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক টুইটের মাধ্যমে সানিয়ার মা হওয়ার খবর জানিয়েছিলেন। শুক্রবার ছেলেকে নিয়ে হাসপাতাল ছাড়ার সময় সানিয়ার একটি ছবি ঝড় তোলে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে দেখা যাচ্ছে তোয়ালে জড়িয়ে ছেলেকে কোলে করে নিয়ে যাচ্ছেন সানিয়া মির্জা। মুহূর্তেই ভাইরাল হয়ে ওঠে ছবিটি।
০৯:০৪ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার
‘রসগোল্লা’র অভিষেক!
এই সময়ের সংগীতশিল্পী আরমান আলিফ। যার গ্রহণযোগ্যতা এখন মিউজিক ভিডিওতে। তারই ধারাবাহিকতায় এই তরুণ শিল্পীকে ঘিরে এবার ঘটলো নতুন কিছু। ‘রসগোল্লা’ নামের একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের অভিষেক ঘটলো আরমান আলিফের মধ্য দিয়ে।
১ নভেম্বর ডিজিটাল সল্যুশানের উদ্যোগে তৈরি ভিডিও শেয়ারিং সাইট ‘রসগোল্লা’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হলো আরমান আলিফের নতুন গান ‘আমার আমার লাগে’।
০৮:৪৮ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার
রাজধানীর কাঁচাবাজারে সবজির দাম কমছে
হঠাৎ পরিবহন শ্রমিকদের ধর্মঘটে রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দাম অস্বাভাবিক ভাবে বৃদ্ধিপায়। ফলে স্বল্প ও নিম্ন আয়ের মানুষ পড়ে চরম ভোগান্তিতে। তবে ধর্মঘট প্রত্যাহার ও শীতের সবজির যোগান বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক হতে শুরু করেছে সবজির দাম। কিছুটা স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে। রাজধানীর অধিকাংশ কাঁচাবাজার ঘুরে দেখা গেছে পর্যাপ্ত সবজির যোগান রয়েছে। দামও নাগালের মধ্যে। তবে কিছু শীতের সবজির দাম এখনো কিছুটা বেশি রয়েছে
০৮:৪০ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- ফরাক্কার ১০৯ গেট খোলা, বিপদসীমার ১.৫ মিটার ওপরে গঙ্গা: ভাঙন-আতঙ্কে গঙ্গাপাড়
- ১৭–০ ভোটে অপসারিত প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলামের স্ত্রী আনোয়ারা
- রোটারি ক্লাবে ৫ শিক্ষককে জ্ঞানজ্যোতি






















