ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬   আশ্বিন ১৬ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা

ফারুক আহমেদ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২২ ১০ ০৫   আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৬ ২২ ১০ ০৫

ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা 


ফারুক আহমেদ 


দক্ষিণ ২৪ পরগনার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভাঙড় হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক শ্রদ্ধেয় গিয়াসউদ্দিন হালদার মহাশয়ের দীর্ঘ ২৯ বছর ৮ মাস ১৬ দিনের বর্ণময় কর্মজীবনের শেষ দিন ছিল ৩০ সেপ্টেম্বর, বুধবার।

এই উপলক্ষে বুধবার দুপুরে বিদ্যালয়ের হলরুমে গিয়াসউদ্দিন হালদার স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়ছিল। এদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযথ মর্যাদায় সংবর্ধনা প্রদান করা হয় গিয়াসউদ্দিন হালদারকে। সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে সূচনা করা হয় অনুষ্ঠানের। এদিন মূল্যবান বক্তব্য রাখেন গিয়াসউদ্দিন হালদার। স্কুলের অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উপস্থিতিতে  সম্পূর্ণ হয়েছে অনুষ্ঠানটি। মানপত্র, শাল ও ঐতিহ্যবাহী মেমোরিয়াল মেমন্টো দিয়ে সংবর্ধনা দেওয়া হয় স্যারকে।

১৯৯৭ সালের ১৫ জানুয়ারি তিনি ভাঙড় হাইস্কুলে প্রাণীবিদ্যার শিক্ষক হিসেবে যোগদান করেন। সুদীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি অসংখ্য ছাত্র-ছাত্রীকে মানুষ করার কারিগর হিসেবে কাজ করেছেন। ০২ এপ্রিল ২০১১ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত তিনি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০১৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবেও বিদ্যালয়কে সুদক্ষ হাতে নেতৃত্ব দিয়েছেন।

তাঁর নিষ্ঠা, সততা ও ছাত্র-দরদি মানসিকতা ভাঙড় হাইস্কুলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে স্কুলের সকল অভিভাবক, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বিশেষ দাগ কাটে। 

এদিন সকলে স্যারের বিদায় বেলায় শুভেচ্ছা, শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করে তাঁর অবসর-পরবর্তী জীবন আরও সুন্দর, সরল ও মধুময় হয়ে উঠুক এই দোয়াও করেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর