মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

উত্তর দক্ষিণ মালদায় তৃণমূলকে সমর্থন কিষান জাতি সেবা সমিতির

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার | আপডেট: ০৬:৩৫ পিএম, ২০ এপ্রিল ২০১৯ শনিবার

মালদা

উত্তর মালদা এবং দক্ষিণ মালদা জেলার দুটি লোকসভা আসনে নির্বাচনের প্রাকমুহুর্তে বাজিমাত তৃণমূল কংগ্রেসের। জেলার উত্তর এবং দক্ষিণ মালদা আসনে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলো কিষান জাতি সেবা সমিতি। শনিবার নারায়ণপুরের একটি বেসরকারি হোটেলে এক সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী তথা মালদা জেলার পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গত পঞ্চায়েত নির্বাচনে কিষান জাতি সেবা সমিতি তাদের প্রার্থী

 দিয়েছিল। বেশ কয়টি আসনে জয়ী হয়েছেন তারা।

 কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে তারা জেলার দুটি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের সমর্থন করবে। সংগঠনের সভাপতি তারক চন্দ্র দাস, সম্পাদক অসিত কুমার মন্ডল এবং সাধারণ সম্পাদক লক্ষীকান্ত মন্ডলের উপস্থিতিতে আজ এই কথা ঘোষণা করেন শুভেন্দু বাবু। তিনি আরো জানান কিশান জি সেবা সমিতি মালদা জেলায় ১ লক্ষ ৬০ হাজার সদস্য রয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে তারা দুই প্রার্থীকে সমর্থন করবে।