সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

দুই প্রার্থীকে নিয়ে শহরে পদযাত্রা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

হক নাসরিন বানু

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৯:২৪ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২৪ পিএম, ১৮ এপ্রিল ২০১৯ বৃহস্পতিবার

 মালদা


উত্তর মালদা এবং দক্ষিণ মালদার দুই প্রার্থীকে নিয়ে মালদা শহর জুড়ে পদযাত্রা করলেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ মালদা শহরের রবীন্দ্র এভিনিউ থেকে দুই প্রার্থীকে নিয়ে পায়ে হেঁটে পদযাত্রা শুরু করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কয়েক হাজার দলীয় কর্মী ও সমর্থকরা। উত্তর মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মৌসম বেনজির নূর এবং দক্ষিণ মালদা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে পায়ে হেঁটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা মালদা শহর পরিক্রমা করে। পরে এই পদযাত্রায় এসে শেষ হয় পুরাতন মালদার সেতু মোরে।