লালগোলায় প্রার্থী খলিলুরের সমর্থনে তৃণমূল মহিলা শাখার জনযোয়ার
এম.এস.আলম
পুষ্পপ্রভাত পত্রিকা
প্রকাশিত : ১১:৪৩ এএম, ১৪ এপ্রিল ২০১৯ রোববার | আপডেট: ১১:৪৩ এএম, ১৪ এপ্রিল ২০১৯ রোববার
- লালগোলা:
মুর্শিদাবাদের নয় নম্বর জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে নির্বাচনি প্রচারে লালগোলা ব্লকের
তৃণমূল মহিলা শাখার জনজোয়ার দেখল লালগোলার মানুষ,শনিবার সকালে লালগোলা পঞ্চায়েত থেকে পায়ে হেঁটে প্রচার র্র্যালি শুরু হয়,এইদিনের র্র্যালিতে মহিলা জেলা সভানেত্রী শাহনাজ বেগম,প্রার্থী খলিলুর রহমান এবং অন্যান্য মহিলা নেত্রী সহ পায়ে পা মেলান প্রায় সাত হাজার মহিলা ।প্রার্থীতে পেয়ে ছোট বালক থেকে বৃদ্ধ পুরুষ মহিলারা কেউ দুই হাত তুলে আর্শিবাদ করেন তো কেউ গলায় ফুলের মালা দিয়ে বরণ করেন আবার কেউ রসগোল্লা খাওয়ালেন ! বেলা যত গড়িয়ে আসছে প্রচারের ধ্বনি ততই বাড়ছে !এগলি থেকে ও গলি আনাচে কানাচে হাটে বাজারের প্রচার চলল জোরকদমে । প্রচার করতে করতে সভানেত্রী শাহানাজ বেগম বললেন লালগোলা ব্লকের মহিলারা বুঝিয়ে দিলো বাংলার জনদরদি মানবিক মূখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় কি উন্নয়ন করেছেন,এবং জঙ্গীপুর লোকসভা কেন্দ্রের মানুষ এবার নতুন একজন সাংসদ তৈরি করবেন তাতে কোন সন্দেহ নেই
