সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

আগামীকাল হাইলাকান্দিতে সফরে আসছেন মন্ত্রী ফিরহাদ হাকিম

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:১০ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রোববার | আপডেট: ০৮:১০ পিএম, ৭ এপ্রিল ২০১৯ রোববার

পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম

পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম

 

গুয়াহাটি প্রতিনিধি 

আগামীকাল হাইলাকান্দি সফরে আসছেন পশ্চিমবঙ্গের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সহ একঝাঁক তৃণমূল নেতৃবৃন্দ

লোকসভা দখলের মহারণে বিজেপিকে টেক্কা দিতে এবার গা ঝাড়া দিয়ে উঠল করিমগঞ্জ- হাইলাকান্দি তৃণমূল কংগ্রেস।

পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস দলের নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম হাইলাকান্দিতে আসছেন আগামীকাল ৮ এপ্রিল বিকাল  চারটায় সময় আলগাপুর বাজারে তিনি এক নির্বাচনীয় জনসভা করবেন । তিনি করিমগঞ্জ লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দন দাসের হয়ে প্রচারে আসছেন । 
ইতিমধ্যে ফিরহাদ হাকিম সফরকে ঘিরে তৃণমূল কংগ্রেসিদের তুমুল দৌড়ঝাঁপ শুরু হয়েছে । সঙ্গে আসছেন  তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সান্তনো সেন , জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সফিক কামাল বড়লস্কর সহ অন্যান্যরা