সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

উত্তর মালদহে,অঞ্চল বৈঠকে জোর শাসকদলের

উজির আলি

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৮:০৬ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার | আপডেট: ০৮:০৬ এএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার

শুক্রবার চাঁচল 2 নং ব্লক তৃনমুলের শীর্ষ নেতা ইমদাদুল হক গৌরহন্ড অঞ্চলে কর্মীদের নিয়ে বৈঠক করেন। মালদা জেলা তৃনমুল কংগ্রেসের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর নির্দেশে চাঁচল 2 নং ব্লকের প্রতিটা অঞ্চলে সাংগঠনিক ভীত ও পরিকাঠামো নিয়ে পর্যবেক্ষণ করবেন ইমদাদুল সাহেব। তারই মধ্যে শুক্রবার সকালে গৌরহণ্ড অঞ্চলে নির্বাচন কমিটি তৈরি করেন। উপস্থিত ছিলেন উক্ত কমিটির চেয়ারম্যান - আহাসান আলী, যুগ্ম চেয়ারম্যান -- মোহিনী রায়, নজরুল ইসলাম, ছাত্রনেতা বিটটু ও রিন্টু সরকার এছাড়াও ছিলেন বিশিষ্ট নেতাবর্গ।

দলীয় সূত্রে খবর, নির্বাচনী মরসুমে আঞ্চলিক কর্মীদের

  সক্রিয় ও সজাগ করতেই এই সভার আয়োজন।

 ইমদাদুল হক সাধারণ কর্মীদের মাঝে বক্তব্যে বার বার প্রমাণ করে যে, মালতিপূর বিধানসভায় তার কোনো বিকল্প ছিল না। এখানে আগামী দিনেও বিকল্প হবে না। উনি বলেন, এই অক্লান্ত পরিশ্রম সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। এবং সাধারণ মানুষ তৃনমুল সমর্থকদের হাতে হাত মিলিয়ে রেকর্ড সংখ্যক ভোটে লিড দিবে উত্তর মালদহের তৃনমুল প্রার্থীকে।