সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

দিল্লীতে সাংবাদিক দুর্ঘটনায় ত্রাতার ভূমিকায় রাহুল গান্ধী

রাহাতুল আক্তার বড়ভূইয়া

পুষ্পপ্রভাত পত্রিকা

প্রকাশিত : ০৭:৪৮ এএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার | আপডেট: ০৭:৪৮ এএম, ২৯ মার্চ ২০১৯ শুক্রবার

গুয়াহাটি প্রতিনিধি -

দিল্লিতে দুর্ঘটনায় এক সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
দিল্লির হুমায়ুন রোডে রাজেন্দ্র ব্যাস নামের রাজস্থানের এক সাংবাদিক গাড়িতে করে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন।
সেই সময় তালকটোরা স্টেডিয়ামে এক কর্মিসভা সেরে রাহুল সেই রাস্তা দিয়েই যাচ্ছিলেন। তিনি এগিয়ে গিয়ে রাজেন্দ্রকে নিজের গাড়িতে তুলে নিয়ে যান। তখন এই  সাংবাদিকের চোট পাওয়া কপালের অংশে রুমাল দিয়ে চেপে ধরে আছেন রাহুল।
এক পর্যায়ে আবেগিক হয়ে সাংবাদিক বলছেন, স্যার! আপনার রুমাল আরেক বার লাগান, হাসিমুখে রাহুল তাঁর আবদার মেটান